কলকাতা, ১২ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করার পাশাপাশি পরামর্শ দিল রাজ্যে আসা নির্বাচনের জন্য দুই বিশেষ পর্যবেক্ষক। বারাসাতে এক বৈঠকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে বললেন,’ আপনারা এসেছেন স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য, কোন রকম ভাবেই নিজে থেকে ঝামেলায় জড়াবেন না। নিজেদেরকে সতর্ক রাখুন ভোটের জন্য যে সমস্ত নির্দেশ আপনাদের দেওয়া হয়েছে সেই দায়িত্বে আপনারা অবিচল থাকুন’। শীতলকুচি ঘটনায় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চাওয়ায় বিবেক দুবে তার রিপোর্টে উল্লেখ করেছেন যে, যে ঘটনা শীতলকুচি তে ঘটেছে তাতে গুলি চালানো ছাড়া কোন উপায় ছিলনা কেন্দ্রীয় বাহিনীর কাছে আগামী দিনে নির্বাচনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল পর্যবেক্ষকরা ঠিক একইভাবে শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পাশে দাঁড়ালেন তারা।
Related Articles
পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত খানাকুল।
প্রদীপ বসু, ১৪ আগস্ট:- পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত খানাকুল। ইঁট বৃষ্টির পাশাপাশি ভাঙচুর পুলিশের গাড়ি। পাল্টা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ঘটনা খানাকুলে ২ নং পঞ্চায়েত সমিতির। সংখ্যা গোরিষ্ঠ আসন জয় লাভ করেছে বিজেপি। মোট ৩৩ টি আসনের মধ্যে তৃনমুল জয়ী হয় ১৫ টি বাকি ১৮ টি দখল নেয় বিজেপি। সেই কারনে এদিন সকাল […]
বেআইনি বোল্ডার খাদানের গাড়িতে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
পশ্চিম মেদিনীপুর,২০ ফেব্রুয়ারি:- বেআইনি বোল্ডার খাদানের গাড়িতে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।বুধবার রাতে নিয়মিত অভিযানে যায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাহাচক এলাকায় একটি বোল্ডার বোঝাই লরি দেখতে পেয়ে তার পিছু ধাওয়া করার সময় এলাকার দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং আক্রমণ চালায় বলে […]
পুজোর মরশুমে এবারেও বাজির বাজার বসবে জেলায় জেলায়।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- পুজোর মরশুমে এবারেও জেলায় জেলায় বাজি বাজার বসবে। উৎসবের মরশুমের আগে রাজ্যের বাজি ব্যবসায়ীদের কেবল মাত্র পরিবেশবান্ধব সবুজ আতশবাজি বিক্রির সাময়িক লাইসেন্স দেওয়া হবে বলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। প্রতিবার যেখানে সাত দিন বাজি বাজারের অনুমতি দেওয়া হয়, সেখানে এবারে এক মাস বাজি বাজার বসতে […]








