হাওড়া, ৮ এপ্রিল:- হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় ৭ টি দোকান, ২ টি পাবলিক বাস ও একটি চার চাকার গাড়ি। দমকলের তিনটি ইঞ্জিন ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সর্কিট থেকেই আগুন লেগেছে। রাস্তার বৈদ্যুতিক তার থেকেও আগুন ঝলসে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে বলে স্থানীয়েরা জানান। আগুনে দোকানগুলোর মালপত্র সব ভস্মীভূত হয়ে যায়। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মনে করা হচ্ছে। দমকল সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কি কারনে আগুন লেগেছে তা জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Related Articles
পাপাকে প্রস্তাব ইস্টবেঙ্গলের। আই,এস,এল খেলা হচ্ছে ধরে নিয়ে দল গোছাতে শুরু করে দিলো লাল হলুদ কর্তারা।
অঞ্জন চট্টোপাধ্যায়,২১ মার্চ;- পরের বছর আদৌ ইস্টবেঙ্গল ক্লাব আই,এস,এল খেলবে কিনা তা জানা নেই। তবে আই,এস,এল খেলা হচ্ছে ধরে নিয়ে দল গোছাতে শুরু করে দিলো লাল হলুদ কর্তারা। সূত্রের খবর মোহনবাগানের এবারের গোলমেশিন সেনেগালের পাপা বাবাকর দিওয়ারাকে প্রস্তাব দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। তবে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম পছন্দ ছিল চেন্নাই এফসির মেরিয়ান ভাপসে। কিন্তু তার দর প্রায় […]
একই দাবীতে তিনদিনের ব্যাবধানে তৃণমূলের হাওড়ায় এই মিছিলকে বিক্ষুদ্ধদের মিছিল বলেই তকমা দলের একাংশের।
হাওড়া , ২৯ নভেম্বর:- কৃষিবিল সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার হাওড়ায় মিছিল করেছিল তৃণমূল। যার নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। এর মাত্র তিনদিনের ব্যবধানে রবিবার বিকেলে শিবপুর কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত একই ইস্যুতে তৃণমূলের উদ্যোগে আরেকটি মিছিল হল। এদিনের এই মিছিলে হাজার হাজার […]
শতবর্ষে আইএসএলে থাকছে লাল-হলুদ , আশাবাদী শীর্ষকর্তা।
সুদীপ দাস , ১ আগস্ট:- শতবর্ষে আইএসএলে জায়গা করার আশাপ্রকাশ ক্লাব কর্তাদের । করোনা আবহের মধ্যেই পালিত হলো ইষ্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ । এই উপলক্ষ্যে আজ ক্লাব তাঁবুতে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । যেখানে শ’দুয়েক সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা । লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এদিন সাংবাদিকদের মুখোমুখি হন । তিনি বলেন […]








