হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ার লিলুয়ার মধ্য খালিয়ায় পানীয় জলের দাবিতে বুধবার সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, এলাকার তৎকালীন বিধায়ক ২০১৭ সালে জলের পাইপ লাইন পোঁতার সময় এক বছরের মধ্যে জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও এলাকায় পানীয় জল পৌঁছায়নি। এলাকার মানুষের সমস্যার কোনও সুরাহা আজও হল না। অভিযোগ, এখনও এলাকাবাসীদের নোনতা জল খেতে হয়। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে এদিন বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ ধরে চলা পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।
Related Articles
করোণা আক্রান্তদের মতই কন্টেনমেন্টে থাকাও মানুষরাও পুরভোটে অংশ নিতে পারবেন।
কলকাতা, ১২ জানুয়ারি:- আসন্ন পুরভোটে কোরোনা আক্রান্তদের মতোই ভোট দিতে পারবেন কন্টেনমেন্ট জোনের বাসিন্দারাও। তাঁদের ভোট দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগে কন্টেনমেন্ট জোনের ভোট দাতারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণের গতি প্রতিরোধ করতে জেলায় […]
চলতি মাসভর ধরে চলবে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ২ ডিসেম্বর:- চলতি মাসভর চলবে দুয়ারে সরকার কর্মসূচি। ক্আরমসূচির মেয়াদ আরও ২৫ দিন বাড়ানোর কথা ঘোষণা করেছে নবান্ন। শুক্রবার, নবান্নে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দিন দুয়েক আগে মুখ্যসচিবের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার পরিবেষার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। শুক্রবার নবান্নের […]
হাওড়ার জগাছায় চিটফান্ড কর্তার বাড়িতে ইডি’র দীর্ঘ সাত ঘন্টা ধরে জেরা।
হাওড়া, ১ মার্চ:- চিটফান্ড সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় শহরের বিভিন্ন জায়গায় বুধবার হানা দেয় ইডি। হাওড়াতেও চলে তল্লাশি। হাওড়ার জগাছা থানা এলাকার মনসাতলায় এদিন সকালে হানা দেয় ইডি। টাওয়ার গ্রুপের কর্ণধারের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। সেখানে কয়েক ঘন্টার তল্লাশি চলে। দীর্ঘ সাত ঘন্টা জেরা করার পর ইডি অধিকারিকরা সেখান থেকে বেরোন। তবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে […]









