হুগলি , ৬ এপ্রিল:-তৃণমূলের বুথ সভাপতির মৃতকে ঘিরে ফের রাজনৈতিক চাপানোতর গোঘাটে। মৃতের নাম সুনীল রায়। বাড়ি গোঘাটের ফলুই এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃত ওই ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি বাবা বলে দাবি । ছেলে বুথের এ্যজেন্ট। তৃণমূলের অভিযোগ, এদিন ভোট দিয়ে ফেরার পথে, বিজেপি কর্মীরা তাকে ঘিরে ঠেলাঠেলি করে। সেখানেই পরে গিয়ে মৃত্যু হয়। বিজেপি কর্মীরা পরিকল্পনা করেই খুন করেছে বলে অভিযোগ গোঘাটের তৃণমূল প্রার্থীর। যদিও অভিযোগ অস্বীকার বিজেপির, বিজেপির দাবি এই ধরণের কোন ঘটনা ঘটেনি। ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক চাপা উত্তেজনা গোঘাট জুড়ে।
Related Articles
সেবাকার্যে অভিনব ভাবনা নিগমানন্দ যুব সংঘের।
সৌরভ রায় ২৪ মে:- ওরা কেউ স্কুল-কলেজ পড়ুয়া, আবার কেউ কোন সংস্থায় চাকরি বা ব্যবসা করেন। তবে লকডাউনে একদিনের জন্য ওরা সকলেই সব্জি বিক্রেতা। বাজারে বসে কেউ আলু বিক্রি করছেন, তো আবার কেউ পটল বা কুমরো কিংবা বেগুন বিক্রি করছেন। পসারে ক্রেতাদের নজর কাড়ছে জিভে জল আনা কাঁচা আম কিংবা চোখে জল আনা […]
চার বছরেও খুললো না ইন্ডোর , আশাহত চুঁচুড়াবাসী !
সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- দাবী ছিল দীর্ঘদিনের। সেই দাবী মেনেই ২০১৭সাল থেকে চুঁচুড়ার গোর্খা ময়দানে শুরু হয় ইন্ডোর স্টেডিয়ামের কাজ। শুরুতেই স্টেডিয়ামের জন্য অতিরিক্ত টাকা চাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া ধমকের মুখে পরেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিনটা ছিলো ২০১৭সালের ১লা জুন। তারকেশ্বরে আয়োজিত হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মমতা বন্ধ্যোপাধ্যায়কে এই ইন্ডোর স্টেডিয়াম তৈরীর […]
মোটর ভেহিক্যালস ইউনিয়নের স্মরণসভা হাওড়ায়।
হাওড়া,১৪ জানুয়ারি:- অল বেঙ্গল মোটর ভেহিক্যালস ইউনিয়নের সম্পাদক মনোজ মুখোপাধ্যায়ের স্মৃতিতে মঙ্গলবার দুপুরে হাওড়ায় এক স্মরণসভার আয়োজন করা হয়। ইউনিয়নের সদস্যরা ওই স্মরণসভায় অংশ নেন। সংগঠনের গঠনমূলক কাজে মনোজবাবুর অবদানের কথা এদিন বক্তারা স্মরণ করেন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মনোজ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়। এদিন তাঁর স্মৃতিতে স্মরণসভা হয় হাওড়া মোটর ভেহিক্যালস ইউনিয়নের অফিসে। মনোজবাবুর ছবিতে […]







