হাওড়া , ৬ এপ্রিল:- উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজিকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠল। ইঁটের আঘাতে প্রার্থীর নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা অঞ্চলের মুক্তিরচক গ্রামের ৭৮ নং বুথে যান তৃণমূল প্রার্থী নির্মল মাজি। তারপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এরইমধ্যে রাজ্যের বিদায়ী মন্ত্রীকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ। ইটের আঘাতে নির্মল মাজির নিরাপত্তারক্ষী জখম হয়েছেন বলে জানা গেছে। এমনকি তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজির অভিযোগ,”সকাল থেকেই আমতার মুক্তিরচকে বিজেপি বুথ দখল করার চেষ্টা করছিল। খবর পেয়েই আমি সেখানে যাই। আমায় লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়।”
Related Articles
আগামীকাল বাজেট অধিবেশন শেষ হয়ে মুলতবি হবে বিধানসভা।
কলকাতা, ১২ মার্চ:- সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। তাই এবছর শিক্ষা, স্বাস্থ্য সহ ৩৩টি দফতরের বাজেট নিয়ে বিধানসভায় কোন আলোচনা হয়নি। পরিষদীয় রীতি মেনে ওই ৩৩টি দফতরের বাজেট শনিবারই গিলোটিনে পাশ হয়ে গিয়েছে। অর্থাৎ বিতর্ক বা আলোচনা না করেই ব্যয় বরাদ্দ অনুমোদন করানো হয়েছে উপস্থিত বিধায়কদের ধ্বনি ভোটে। এজন্য সময় […]
অজানা জন্তুর আতঙ্ক মেটাতে এবার ঘটনাস্থল পরিদর্শনে ব্যান্ডেলের পশু বিশেষজ্ঞ।
সুদীপ দাস,৫ মে:- মগরার গজঘন্টায় অজানা জন্তুর আতঙ্ক মেটাতে এবার ঘটনাস্থল পরিদর্শন করলো ব্যান্ডেলের পশু বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। গোটা ঘটনা খতিয়ে দেখে চন্দনবাবুর অনুমান সেটি ভারতীয় প্রজাতির হায়না ছিলো। লকডাউনের জেরে পরিবেশ অনেকটা শান্ত হয়ে যাওয়ায় কোনভাবে সেই প্রানীটি লোকালয়ে ঢুকে পড়েছে। পাশাপাশি তিনি বলেন হায়না মূলতঃ দলবদ্ধভাবে শিকারে বের হলেও ভারতীয় হায়না কখনো-সখনো […]
জীবাণুনাশক স্প্রে ‘না’, চালক, কন্ডাক্টরদের নেই মাস্ক, স্যানিটাইজার, যাত্রী কমেছে বেসরকারি বাস
হাওড়া ,১৯ মার্চ :- এক-এক টিপে চল্লিশ কিমি গাড়ি চালাচ্ছেন। চালক, কন্ডাক্টরদের মুখে নেই মাস্ক, স্যানিটাইজার। জীবন ঝুঁকি নিয়ে চালিয়েও যাত্রী মিলেছে মেরেকেটে ৩০জন। এমনটা চলতে থাকলে বাস চালানো বন্ধ করে দিতে হবে! বৃহস্পতিবার দুপুরে এমনি অভিজ্ঞতার কথা হাওড়া বাসস্ট্যান্ডে শোনালেন বাস চালক অভিমন্যু দাস, অশোক দাস। করোনা আতঙ্ক মানুষের মনে আটকে গিয়েছে। দাসনগর, […]




