আরামবাগ , ৬ এপ্রিল:-আরামবাগ বিধানসভার সুভয়পুর হরিজন’ প্রাইমারি বিদ্যালয়ে তৃণমূলের এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। বিজেপি মহিলা সমর্থকেরা কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলের পোলিং এজেন্টের উপরে চড়াও হয়। টেনে হেঁচড়ে নিয়ে মারধর করে তৃণমূলের এজেন্টকে বের করে দেয় বলে অভিযোগ। বিজেপির মহিলা সমর্থকরা সামনে আসে। স্কুলের ভিতরে চড়াও হয়। কেন্দ্র বাহিনী থাকলেও সেরকম কিছু নিরাপত্তা দিতে পারেনি। দীর্ঘক্ষন চলে এই সমস্যা। পরে তৃণমূলের এজেন্টকে প্রশাসন এই কেন্দ্র থেকে নিয়ে চলে যায়।
Related Articles
বিশ্বকাপ না হলে আইপিএল নয় কেন? বিসিসিআইয়ের পাশে দাঁড়িয়ে সওয়াল হোল্ডিংয়ের।
স্পোর্টস ডেস্ক, ৯ জুন:- যদি চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তবে সেই সময় আইপিএল আয়োজনের পূর্ণ অধিকার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রয়েছে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার মাইকেল হোল্ডিং। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে হওয়ার কথা কুড়ি ওভারের বিশ্বকাপের। কিন্তু, কোভিড-১৯ নিয়ে বিধিনিষেধের জেরে অস্ট্রেলিয়ায় তা হওয়া নিয়ে […]
লিলুয়ায় কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু। দেহ ঘিরে বিক্ষোভ ইয়ার্ডের কর্মীদের।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার লিলুয়ায় কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। দেহ ঘিরে বিক্ষোভ দেখান ইয়ার্ডের কর্মীরা। পূর্ব রেল হাওড়া ডিভিশনের লিলুয়া কোচিং কমপ্লেক্স শর্টিং ইয়ার্ডে শনিবার দুপুর ১টা নাগাদ ওই ইয়ার্ডের লাইটিং বিভাগের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার গণেশ নস্কর ট্রেনে কাটা পড়ে মারা যান।ইয়ার্ডে একটি মেল ট্রেন ঢোকার সময় ঘটনাটি ঘটে। এরপর […]
আসন্ন উৎসবের মরসুমে রাজ্যের চা বাগিচা শ্রমিকরা কুড়ি শতাংশ হারে বোনাস পাবেন।
কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- চলতি বছরে আসন্ন উৎসবের মরসুমে রাজ্যের চা বাগিচা শ্রমিকরা কুড়ি শতাংশ হারে বোনাস পাবেন। গত কাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে চা বাগিচা মালিক সংগঠন, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে রাজ্য সরকারের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সাত অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত […]




