হাওড়া , ৫ এপ্রিল:- সোমবার সকালে বালির কল্যানেশ্বর মন্দিরে পুজো দিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায়। এদিন তিনি সকালে আসেন কল্যানেশ্বর মন্দিরে। পুজো দেন। পাশের হনুমানজির মন্দির ঘুরে দেখেন। অরূপ রায় বলেন, আমি ঈশ্বরে বিশ্বাসী। প্রতি বছর শিবরাত্রির দিন বালির কল্যাণেশ্বর মন্দিরে আসি। এবছর আসা হয়নি। তাই আজকে এলাম। সোমবার শিব পুজোর দিন। তাই এলাম। এবার আমরা হাওড়ায় ১৬-০ তে জেতার ব্যাপারে আশাবাদী। হাওড়া সদরের ৯টি আসনেই তৃণমূল জিতবে বলেও দাবি করেন তিনি। আজ বালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভাতেও ব্যাপক জনসমাগম হবে বলে অরূপবাবু দাবি করেছেন।
Related Articles
শনিবার রাতে পাঁচ ঘণ্টার জন্য বন্ধ হাওড়া ব্রিজ।
হাওড়া, ১৫ নভেম্বর:- সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতে ৫ ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। যাত্রী নিরাপত্তার স্বার্থেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই সময়ে হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়াগামী সমস্ত ধরনের যানবাহন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। সিদ্ধান্ত হয়েছে, ১৬ নভেম্বর শনিবার রাতে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবে […]
নেশা করার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
মালদা , ১৪ আগস্ট:- নেশা করার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার আঠারো মাইলের বিহারী টোলা এলাকায়। মৃত গৃহবধূর নাম আয়েশা বিবি বয়স (৩০) বছর। পরিবার সূত্রে জানা যায় গত ১৫ বছর আগে সাহেবগঞ্জ জেলার নয়া পলাশ বন এলাকার আশরাফুল হকের মেয়ে আয়েশা বিবির সাথে […]
সপরিবারে ছুটি কাটাতে গিয়ে বিতর্কে বার্সেলোনার দুই তারকা !
স্পোর্টস ডেস্ক , ২৫ জুলাই:- করোনা পরিস্থিতির মধ্যেই ইবিজাতে সপরিবারে ছুটি কাটাতে গিয়ে বিতর্কে জড়ালেন বার্সেলোনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ৷ কাতালোনিয়া সরকারের পরামর্শ উপেক্ষা করে বেড়াতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বার্সার এই ফুটবলার৷ মেসির স্পেন ছেড়ে ইতালির ক্লাবে যাওয়ার খরবের মাঝেই বার্সা তারকার বেড়াতে যাওয়ার খবর এখন শিরোনামে৷ স্পেনে করোনার প্রকোপ কিছুটা […]




