হাওড়া , ৩ এপ্রিল:- উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করার পর হাওড়াতেও বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তর হাওড়ায় ওই মেগা রোড শো’তে প্রার্থী ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রোড শো’তে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। হাওড়ার গুলমোহর থেকে বাঁধাঘাট পর্যন্ত ওই রোড শো হয়। খোলা গাড়িতে যোগী আদিত্যনাথ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন প্রার্থীর উমেশ রাই। ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানায় বিজেপির কর্মীরা। বর্ণাঢ্য ওই রোড শো গুলমোহরের পর হাওড়া এসি মার্কেট, ঘাসবাগান, পিলখানা, জি টি রোড, ওড়িয়াপাড়া, নন্দীবাগান, সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন রাস্তা ঘুরে বাঁধাঘাট এলাকায় এসে শেষ হয়।
Related Articles
চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে এবার হুগলিতে পথে নামলেন আইনজীবীরাও।
হুগলি, ১৬ আগস্ট:- হুগলি জেলা আদালতের আইনজীবীরা, আদালত কর্মচারীরা চুঁচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন।ঘড়ির মোরে এক মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করেন। নারকিয় এই ঘটনার দ্রুত বিচার দাবী করেন। মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল, নূতন রায়রা বলেন, হুগলি জেলা জজ কোর্টের সব আইনজীবীরা সিদ্ধান্ত নিই আর জি কর ঘটনার বিচার পর্ব যা […]
বেলুড় মঠে ভক্তিভরে অনুষ্ঠিত হলো ফলহারিনী কালী পুজো।
হাওড়া , ১০ জুন:- বেলুড় মঠে ভক্তিভরে অনুষ্ঠিত হলো ফলহারিনী কালী পুজো। জ্যেষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিনী কালীপুজো প্রতিবারের মতো এবারেও রীতি মেনে অনুষ্ঠিত হয়। নিষ্ঠা মেনে এই পূজা করা হয় বিভিন্ন মন্দিরে। আসলে বাংলায় শক্তি পুজোমাত্রই জনপ্রিয়। যেহেতু শক্তি কথাটি ‘স্ত্রীবাচক’ তাই শক্তি পুজো বলতে নারী বা মাতৃপূজা বলেই গণ্য হয়ে থাকে। বেলুড় মঠে এই […]
করোনার সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল বেলুড় মঠ কর্তৃপক্ষ।
হাওড়া,১৫ মার্চ :- করোনার সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। তবে সেখানে করোনার কোনও উল্লেখ নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনরায় না জানানো পর্যন্ত ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ থাকবে। এছাড়াও মন্ত্রদীক্ষা সম্বন্ধে ভক্তগণকে অনুরোধ করা হচ্ছে […]




