সুদীপ দাস , ৩ এপ্রিল:- হুগলী জেলায় নির্বাচনের আগে জেলায় উপস্থিত হলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক। এদিন সকাল ১১টা নাগাদ হুগলি জেলাশাসক দপ্তরের নতুন ভবনে উপস্থিত হন দুই বিশেষ দুই পর্যবেক্ষক। সেখানে উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা সহ সরকারী আধিকারিকরা। প্রসঙ্গত আগামি ৬ তারিখ হুগলী জেলার ৮টি বিধানসভা কেন্দ্র এবং ১০ তারিখ জেলার ১০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে যা যা ব্যাবস্থা নেওয়া উচিত সেবিষয়ে নজর দিতেই ভোটের মুখে জেলায় জেলায় গিয়ে বৈঠক করছেন নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকরা। শনিবার প্রথমে দুই পর্যবেক্ষক রাজনৈতিক দলগুলির সাথে এককভাবে বৈঠক করেন। এক এক করে দলের প্রতিনিধিদের ডেকে তাঁদের অভাব অভিযোগ শোনেন। এরপর জেলায় নিযুক্ত নির্বাচনী আধিকারিকদের সাথে কথা বলেন দুই বিশেষ পর্যবেক্ষক।
Related Articles
গ্রামবাংলার আটচালার পুজোর দালান উঠে আসছে রথতলার মাঠে।
সুদীপ দাস , ৯ অক্টোবর:- প্রত্যেকবারের মত বিগ বাজেট না হলেও করোনা আবহে এবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত চুঁচুড়ার রথতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এবারে এই পুজো ৬৩ বছরে পদার্পন করতে চলেছে। প্রত্যেকবছর শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম হয় এই পুজো। তবে করোনার দাপটে অনেকটাই ভাটা পরেছে এবারের বাজেটে। তার মধ্যেও প্রায় ২লাখ ৮০ […]
সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে উত্তেজনা
হুগলি , ২৩ জানুয়ারি:- সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগে উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে বিষয়টি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল কাজিডাঙ্গা মোড়ে। পুলিশ সূত্রে খবর শুক্রবার গভীর রাতে কেউ বা ওই পার্টি অফিসের কাঁচের জানালা ভেঙে তছনছ করে। মাটিতে ফেলে দেওয়া হয় দলীয় পতাকাও। শনিবার বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে […]
শাসকদলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত হাওড়া।
হাওড়া, ১০ জুন:- তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ফের উত্তপ্ত হাওড়ার দাসনগর। শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্যেই গোষ্ঠীকন্দল তৃণমূলের। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে এক বিজয় উৎসবে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে ও তার অনুগামীদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মহিলাদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে। পাল্টা মার দেন মহিলারা। মহিলাদের মারে মাথা ফাটে শিবপুর ব্লক তৃণমূল সভাপতির ছেলের। মহিলাদের অভিযোগ, […]







