কলকাতা , ৩ এপ্রিল:- রাজ্যর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের আগে ভোটের কাজে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক ও পর্যবেক্ষকের করোনা সংক্রমণ ধরা পড়ায় নির্বাচন কমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ওইসব আধিকারিকদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তাদের বদলে বিকল্প আধিকারিক নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় দায়িত্ব থাকা এক পর্যবেক্ষক ও দক্ষিণ ২৪ পরগনার এক পর্যবেক্ষকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপরই তড়িঘড়ি তাঁদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে দায়িত্বে আসার পর যেহেতু তাঁদের সংক্রমণ ধরা পড়েছে, নিয়ম মেনে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে আগামী দফা ভোটের আগে রাজ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষকের আসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে তাদের সফর বাতিল করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি কয়েকজন রিটার্নিং অফিসার ও সিইও দফতরের দু’ একজন কর্মীরও করোনা সংক্রমন ধরা পড়েছে।
Related Articles
১১ টি চোরাই বালি সহ ট্রাক আটক সিঙ্গুরে।
হুগলি, ১০ জুলাই:- গোপনসূত্রে খবর পেয়ে আজ ভোররাতে সিঙ্গুর থানার পুলিশ দূর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর রতনপুর এলাকা থেকে ১১ টি চোরাই বালি সহ ট্রাক আটক করে। ১১জন ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ট্রাক চালকদের চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন […]
শুধু কেন্দ্রীয় বাহিনী নয়,৬ কোম্পানি স্পেশালাইজড ফোর্স ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নবান্নের।
কলকাতা, ২১ জুন:- শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয় পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় রাজ্যের বিশেষ বাহিনীকেও কাজে লাগাবে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের চাহিদা মত ৬ কোম্পানি স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জন গেছে, কোচবিহার, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বীরভূম, বারুইপুর পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, ও পূর্ব মেদিনীপুর পুলিশ জেলাতে ১ কোম্পানি করে জরুরী ভিত্তিতে বিশেষ […]
পশু পাখিদের দত্তক নিয়ে আর্থিক বছরে কুড়ি লক্ষেরও বেশি আয়, আলিপুর চিড়িয়াখানার।
কলকাতা, ২৪ এপ্রিল:- পশু-পাখিদের দত্তক দিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ২০২২-২৩ আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি আয় করেছে। এই সময়ে মোট ৮৯ টি প্রাণীকে দত্তক নেওয়া হয়েছে। যার মধ্যে ১৮ টি প্রাণীকে মাসিক ভিত্তিতে এবং ৭১ টি প্রাণীকে বাত্সরিক হিসাবে দত্তক নেওয়া হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে পশু-পাখি এই খাতে আয় ছিল ১৩ লক্ষ ৬২হাজার টাকার […]









