পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল:- আজ নন্দীগ্রামে হাইভোল্টেজ দিন। সকাল থেকেই কিছুটা উত্তপ্ত নন্দীগ্রাম। তারই মাঝে সকাল সকাল ভোট দিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। এবারের একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন। এই কেন্দ্র তিনি এবার প্রথমবার ভোট দিলেন। সকালবেলায় তিনি দেরি না করেই বেরিয়ে পড়লেন ভোট দিতে। যদিও ভোট দিতে তিনি বেরোন নিজের কাঁথির বাড়ির থেকেই।এরপর কালো স্করপিও গাড়ি করে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন. যদিও ভোটকেন্দ্রে তিনি তার গাড়ি নিয়ে যাননি। ভোটকেন্দ্রের আগেই একটি পেট্রল পাম্পের কাছে নিজের গাড়ি রেখে বাইকে চেপেই তিনি পৌঁছলেন ভোটকেন্দ্রে। এরপর নন্দনায়েক প্রাথমিক স্কুলে পৌঁছলেন। সেখানে ইতিমধ্যেই সাধারণ মানুষ লাইন দিয়ে আছে ভোট দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী নিজে ও ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালেন। অবশ্য অনেক আম জনতা তাকে ভোট দিতে এগিয়ে দিলো। এরপর শুভেন্দু অধিকারী ভোট দিয়ে নিজে বাইরে বেরিয়ে ভিকট্রি দেখালেন। এছাড়াও সাধারণ অমানুষের সাথে কথা বললেন।যাতে তাদের ভোট দিতে সমস্যা না হয় সেইদিকটা ও তার নজরে ছিল।
Related Articles
ব্যবসায়ী সমিতির কাছে ডকুমেন্টস জমা দিলেন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
হাওড়া, ২৮ জুলাই:- বৃহস্পতিবার থেকে হাওড়ার মঙ্গলাহাটের পোড়া হাটের ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করেছে পুরনিগম। শুক্রবার সেই কাজ অনেকটাই এগিয়েছে। এদিন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একটি ফর্ম পূরণ করে তাঁদের নিজেদের ডকুমেন্টস ব্যবসায়ী সমিতির কাছে জমা দিয়েছেন। যাতে নাম, পিতার নাম, বাড়ির ঠিকানা, ফোন নম্বর, স্টল নম্বর, স্টলের সাইজ, কত টাকার ক্ষতি হয়েছে, আধার কার্ড, […]
পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রীর বৈঠক মঙ্গলবার।
কলকাতা , ৩১ অক্টোবর:- পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামী মঙ্গলবার নবান্নে ওই বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান তথা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের কর্নধার বিনয় তামাং ও অনিক থাপাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাদের বৈঠকে ডেকেছেন বলে জনা গেছে। […]
করোনার টিকাকরনের কাজকে সুষ্ঠভাবে করার লক্ষ্যে সব রাজ্যকে বিশেষ কমিটি গড়ার নির্দেশ কেন্দ্রের।
কলকাতা , ৩১ অক্টোবর:- করোনা রোধে প্রস্তাবিত টিকাকরণের কাজকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ সব রাজ্য কে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। টিকাকরণ বিষয়ে সুপারিশ এবং তদারকি করতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে তিনটি স্তরে কমিটি গড়তে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মুখ্যসচিবদের উদ্দেশ্যে লেখা চিঠিতে জানিয়েছেন। মুখ্যসচিবের […]




