হুগলি , ৩০ মার্চ:- সিঙ্গুরের মাটিতে ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী কাল অর্থাৎ বুধবার সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সিঙ্গুরে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা বেচারাম মান্না। আর বেচারাম মান্নার সমর্থনে সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সিঙ্গুরের মাটি আন্দোলনের মাটি সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে তৃণমূল সরকারের প্রতিষ্ঠা হয়েছিল। সিঙ্গুর আর নন্দীগ্রামের সাথে নিবিড় যোগ মমতা ব্যানার্জীর। আর আগামীকাল বুধবার সেই সিঙ্গুরের সভা করতে আসছে মুখ্যমন্ত্রী। আর তার আগে সভাস্থল থেকে শুরু করে সিঙ্গুর জুড়ে সাজ সাজ রব। ইতিমধ্যেই আবার সিঙ্গুরের দুবারের তৃণমূল বিধায়ক মাস্টারমশাই টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির টিকিটে ভোটে লড়ছে।তাই কাল সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
Related Articles
দাদপুরে সোনা ব্যবসায়ীকে অপহরণ করে দেড় কোটি টাকা মুক্তিপণ দাবী,পাঁচ অভিযুক্ত গ্রেফতার।
হুগলি, ২ নভেম্বর:- গ্রামীন পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি বলেন, গত রবিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ দাদপুরের পুইনান গ্রামের বাসিন্দা বৈশাখী দাস টেলিফোন মারফত জানতে পারেন যে তার স্বামী দীপঙ্কর দাসকে কয়েকজন দুষ্কৃতি অপহরণ করেছে। দুষ্কৃতিরা দেড় কোটি টাকা মুক্তিপন হিসেবে দাবি করে, অন্যথায় ওই ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ব্যবসায়ীর স্ত্রী দাদপুর থানায় এসে […]
বর্ষার বৃষ্টিতে জলমগ্ন এলাকা। বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
হাওড়া , ১৫ জুলাই:- একে বর্তমানে করোনা পরিস্থিতি, তার উপর বৃষ্টির জমা জল। দুর্ভোগের শিকার হাওড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। উপায় না দেখে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদের ওয়ার্ডেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এর জেরে যানজট হয় বেনারস রোডে। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় জল জমে থাকার প্রতিবাদেই […]
শোকস্তবদ্ধ ঋষভের পাড়া, দেহ আসতেই কান্নায় ভেঙ্গে পরলো।
হুগলি,২২ ফেব্রুয়ারি:– টানা আট দিনের চিকিৎসকদের সব চেষ্টা ব্যার্থ করে শনিবার ভোর পাঁচটায় ঋষভের মৃত্যু ঘোষনা করে হাসপাতাল কতৃপক্ষ। এ খবর পাওয়া মাত্রই হাসপাতাল চত্তরেই কান্নায় ভেঙ্গে পরে ঋষভের বাবা সন্তোষ সিং। ভোরেই খবরটা পেয়ে যায় শ্রীরামপুরে ঋষভের বাড়ি পরিবার ও প্রতিবেশীরা। হাসপাতালেই ঋষভের ময়নাতদন্তের পর বেলা সারে বারোটা নাগাদ মৃতদেহ শ্রীরামপুরের বাড়িতে নিয়ে […]





