হাওড়া , ৩০ মার্চ:- ইভিএম চেকিং চলাকালীন বেলুড়ের জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রথমে বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি – তৃণমূল দুই পক্ষ। অবস্থা সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আসে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, মঙ্গলবার সকালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বেলুড় রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির প্রাঙ্গনে ইভিএম চেকিং এর সময় বিজেপি ও তৃণমূলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাস্থলে আসে বালি থানার বিশাল পুলিশবাহিনী। তৃণমূলের অভিযোগ, মদ্যপ অবস্থায় তাদের নেতৃত্বকে গালিগালাজ করা হচ্ছিল। এরই প্রতিবাদ জানালে বিজেপি কর্মীরা তাদের উপর হামলা করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ ইভিএম টেস্টিং চলাকালীন তাদের ভিতরে ঢুকতে দিতে বাধা দেয় তৃণমূল। চেয়ার আটকে রাখা হয়। বসতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদ জানালে তৃণমূলের কর্মীরা তাদের উপর হামলা চালায়। পাশাপাশি পুলিশ এসে তাদের উপর লাঠিচার্জ করে বলেও বিজেপির অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গেছে।
Related Articles
নির্দেশিকা জারি করা হলেও মানুষ ভিড় করছেন বিভিন্ন বাজারে বর্ধমান শহরে।
পূর্ব বর্ধমান,২৫ মার্চ:- করোনা ভাইরাসের প্রতিরোধ আটকানোর জন্য বিভিন্ন জায়গায় মানুষজনকে সচেতন করা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলার জন্য মানুষজনকে নির্দেশিকাও জারি করা হয়েছে তবুও মানষ ভিড় করছেন বিভিন্ন বাজারে বর্ধমান শহরে বিভিন্ন ওষুধের দোকানে। ওষুধের দোকানদার তারাও নিয়ন্ত্রন করার চেষ্টা করছন মানুষকে সচেতন করার জন্য তারাও ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালাচ্ছেন।করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য নানা […]
গরমে স্বস্তি দিতে চুঁচুড়ায় জল-ওআরএস তুলে দিলেন ট্রাফিক পুলিশ কর্মিরা।
হুগলি, ১৩ জুন:- চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া ট্রাফিকের উদ্যোগে এদিন দুপুরে চুঁচুড়া খাদিনামোড়ে ট্রাফিক হেডকোয়ার্টারের সামনে পথচলতি মানুষ ও সাইকেল আরোহী ও ভ্যান চালক, স্কুল পড়ুয়াদের ঠান্ডা জল বিতরণ করা হয়। সূর্যের তীব্র দাবদাহে যখন গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে। স্বাস্থ্য দপ্তরের তরফে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কে। এরই মধ্যে চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ এর […]
নেরোকাকে পর্যুদস্ত করে লিগ জয়ের আরও কাছে পৌছালো মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ফেব্রুয়ারি:- ফুল ফুটলো বাগানে , লিগ জয়ের আরও কাছে পৌঁছালো মোহনবাগান। ঘরের মাঠে নেরোকা এফসি’কে ৬-২ গোলে হারিয়ে আইলিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল মোহনবাগান । ১০ মিনিটের মাথায় বেইতিয়ার কর্নার থেকে হেডে গোল করে বাগানকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেজ। দু’মিনিট পরেই ফের বেইতিয়ার কর্নার থেকে তুরসুনভের ভলিতে হেড করে ব্যবধান বাড়ান […]




