সুদীপ দাস , ২৯ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরে তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে বিশাল মিছিল করে ভোটের প্রচার সারলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। এদিন কোন্নগর বাগখাল থেকে সাধুর ঘাট অবধি বিশাল মিছিল করে ভোটের প্রচার সারেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ও প্রার্থী কাঞ্চল মল্লিক। মিছিল থেকে স্লোগান ওঠে পদ্ম ফুল পিষে দেব জোড়া ফুলে ভরিয়ে দেব। এছাড়াও প্রবীর ঘোষালের নাম করে স্লোগান ওঠে আয়রে প্রবীর খেলবি আয় আয়রে গদ্দার খেলবি আয়, এই মাটিতেই খেলা হবে। এদিন তৃণমূলের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা।
Related Articles
হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে কিউ আর ব্যবস্থা চালু হচ্ছে।
কলকাতা, ১৯ আগস্ট:- সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার […]
করোনা বিধি মেনেই আগামী বৃহস্পতিবার বার থেকে তিনটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রাস্তায় বাস নামাবে।
কলকাতা, ৩০ জুন:- রাজ্য সরকারের বিধি নিষেধ মেনেই তিনটি রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা আগামী বৃহস্পতিবার থেকে রাস্তায় বাস নামাবে। বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যায় পরিবহণ কর্তার একটি পর্যালোচনা বৈঠক করেন। পরিবহন দপ্তরের এক মুখপাত্র বলেন আসন সংখ্যার ৫০ শতাংশ যাত্রী নিয়ে এবং সম্পূর্ণ covid বিধি মেনেই গাড়ি চালানো হবে। তবে ডিজেলের মূল্যের কথা বিবেচনা করে এবং যেহেতু […]
পুরভোটের আগে হাওড়া পুরনিগমে নতুন প্রশাসকমন্ডলী গঠিত হলো।
হাওড়া, ১৭ আগস্ট:- আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে হাওড়ায় পুরভোট। তার আগেই আগের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স ভেঙে নতুন প্রশাসকমন্ডলী গড়ে দেওয়া হলো হাওড়া পুরসভায়। এনিয়ে সোমবারই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। সেখানেই মোট ১০ সদস্যের ওই নতুন পুর প্রশাসকমন্ডলী গঠন করা হয়েছে। নতুন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর […]




