বাঁকুড়াঃ , ২৫ মার্চ:- প্রথম দফার নির্বাচনে প্রচারের আজ শেষ দিন। শেষ প্রচারে মিঠুন ঝড় বাঁকুড়ার শালতোড়া বাজারে। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর সমর্থনে শেষ প্রচারে রোড শো তে অংশ নিলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড এসে পৌঁছায় মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার। এরপর শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড থেকে হুডখোলা গাড়িতে চেপে রোড শো এর অংশ নেন বিশিষ্ট অভিনেতা। হেলিকপ্টার থেকে নেমেই কলেজ গ্রাউন্ড থেকে রোড শো করেন শালতোড়া বাজার ঘুরে শালতোড়া বিডিও অফিসের কাছে শেষ হয় দেড় কিলোমিটারের রোড শো। এরপর মিঠুন চক্রবর্তী হেলিকপ্টারে করে তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এই রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশিষ্ট এই অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে উৎসাহী মানুষজন আজ ভিড় জমিয়েছিলেন শালতোড়া বাজার এলাকায়।
Related Articles
৫ মাস একই জায়গায় আইএসএল ! সপ্তাহে দুদিন কোভিড টেস্ট ।
স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- গোয়াতেই এবার আইএসএল হতে চলেছে। কেরলে নয়। সরকারিভাবে এখনও মুখ খুলছে না এফএসডিএল। তবে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে, গোয়াতেই এবার আইএসএলের (ISL) খেলাগুলো হবে। সেই সঙ্গে জানানো হয়েছে প্রতিটি দলকে টানা পাঁচ মাস সেখানেই না কাটিয়ে উপায় নেই। আসলে যে দল খেলতে যাবে তাদের পুরোপুরি দু’মাসের প্রি-সিজন-সহ সেখানেই টুর্নামেন্ট খেলে […]
পুলিশি তৎপরতায় সাইবার জালিয়াতির পুরো টাকাটা ফেরত পেলেন যুবক।
আরামবাগ, ১৫ ডিসেম্বর:- আবারও সাইবার জালিয়াতির শিকার এক যুবক। খোয়া গিয়েছিলো প্রায় ১২ হাজার একশো টাকা। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলের তৎপরতায় দ্রুত টাকা ফেরোত পেলেন যুবক। ওই যুবকের নাম কমলেশ পাল। বাড়ি খানাকুলের ময়াল বান্দিপুর এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে জালিয়াতির পরিমাণ- ১২,১০০ টাকা। কমলেশ গত ২৮/১১/২১ তারিখে এসডিপিও আরামবাগ ফেসবুক পেজে বিষয়টি জানান। তারপর […]
ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলতে চলেছে ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিল।
হুগলি, ১১ মার্চ:- ত্রিপাক্ষিক বৈঠকে খুলতে চলেছে ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল। শ্রমিক অসন্তোষে এই জুটমিল বন্ধ হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে। কাজ হারিয়েছিল প্রায় চার হাজার শ্রমিক। বন্ধের কারনে পৌরভোটের সময় রাজনৈতিক দলগুলি মিটিং অবস্থান বিক্ষোভ ইত্যাদি আন্দোলনে সামিল হলেও জুটমিলের তালা খুলতে পারেনি। অবশেষে চন্দননগর ডেপুটি লেবার কমিশনের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে সমষ্যার সমাধান হয়ে গেল। […]





