কলকাতা , ২৩ মার্চ:- দেশ এবং রাজ্যে দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। সংক্রমণকে লাগাম দিতে প্রস্তুত যেরকম প্রশাসন তেমনি নির্বাচন কমিশন কোন অবস্থাতেই করোনাকে হালকা ভাবে নিতে রাজি নয়। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে যথেষ্টভাবে করোনা বিধি মানা হবে ভোট দানের সময়। প্রত্যেক ভোট কর্মীকে কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তার সাথে একই সুবিধা পাবেন বুথে থাকা রাজনৈতিক দলের এজেন্টরাও। সাধারণ ভোটাররা ভোটদানের আগে পাবেন এক হাতে পরা গ্লাভস। তা দিয়ে ভোট দান করবেন এবং বুথ থেকে বেরোনোর সময় গ্লাভসটি ডাস্টবিনে ফেলে দেবেন। নির্বাচন কমিশন সূত্রের খবর ২০২১ বিধানসভা নির্বাচনে যদি সঠিকভাবে করোনা বিধি না মানা হয় তাহলে কোন ভাবেই ভোটার ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে ভোট দানের সময় ভোটাররা সঠিকভাবে করোনা বিধি পালন করছেন কিনা তার ওপরও নজর রাখবে নির্বাচন কমিশন।
Related Articles
বিজেপির মশাল মিছিল হুগলি ও হাওড়ায়।
সোজাসাপটা ডেস্ক , ৯ আগস্ট:- ভোট পরবর্তী হিংসা ও ভ্যাকসিন দূর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত মশাল মিছিল আটকালো পুলিশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলি মোড়ের কাছে। এদিন হুগলি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে জিটি রোড ধরে ব্যান্ডেল লিচুবাগান পর্যন্ত এই মশাল মিছিল আয়োজন করা হয়। মিছিল আটকাতে আগে […]
ভারাটে খুনি,আগ্নেয়াস্ত্র চালাতে পারেনা, তাই কাটারি দিয়ে খুন!
হুগলি, ৩ আগস্ট:- বারসাতের হোটেল থেকে ধরা পরে পুলিশকে প্রশ্ন কি করে খোঁজ পেলেন। ষাট ঘন্টার পর তৃনমূল নেতা খুনে গ্রেফতার তিন অভিযুক্ত। গত বুধবার সন্ধায় কানাইপুর অটো স্যান্ডের কাছে নিজের গ্যাসের অফিসের সামনে নৃশংস ভাবে কুপিয়ে খুন হন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্য পিন্টু চক্রবর্তী। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ রীতিমতো হার হিম করার মত। […]
কান্দির রসোড়া গ্রামের জমিদার বাড়ি আনুমানিক ৯১৭ বছর পুরনো পুজো
কান্দি , ২৫ অক্টোবর:- কান্দি থানার অন্তর্গত পার রসোড়া গ্রামের জমিদার বাড়ি আনুমানিক ৯১৭ বছর পুরনো পুজো আজও হয়ে আসছে পারম্পরিক রীতি মেনে। জমিদার বংশের উত্তরাধিকার জানালেন তারা এই গ্রামের একমাত্র এই জমিদার বাড়ির পুজো আনন্দ উপভোগ করেন গ্রামের সকল বাসিন্দারা। করোনা বিধি মাথায় রেখে তারা এবছরের পুজো আয়োজন করেছে। এখানে দুর্গা দশভূজা নয় চতুর্ভূজা। […]





