কলকাতা , ২৩ মার্চ:- স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মেট্রো ডেয়ারি বিক্রি সংক্রান্ত মামলায় জি়জ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির দপ্তরে আজ হাজিরা দিচ্ছেন না। নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য তিনি জি়জ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে পারবেন না বলে চিঠি দিয়ে তদন্তকারীদের জানিয়ে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে ইডি আধিকারিকেরা বৈঠকে বসেছেন। স্বরাষ্ট্র সচিবকে ফের তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে।স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্যের আরও ২ আইএএস অফিসারকে মেট্রো ডেয়ারির মামলায় তলব করা হয়েছে। মেট্রো ডেয়ারির মামলায় স্বরাষ্ট্র সচিব তথা তত্কালীন অর্থ সচিবের পাশাপাশি তৎকালীন প্রাণীসম্পদ বিকাশ দফতরের ৩ সচিব, রাজ্যের অর্থসচিব, রাজ্য দুগ্ধ ফেডারেশনের চেয়ারম্যান পরশ দত্ত এবং অন্য ৩ কর্তার বক্তব্য আগেই জানতে চাওয়া হয়েছিল।
Related Articles
একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে কল সেন্টার চালু করল হাওড়া পুরনিগম।
হাওড়া , ৬ আগস্ট:- হোম আইসোলেশনে থাকা পরিবারের পাশাপাশি একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে এবার কলসেন্টার চালু করল হাওড়া পুরনিগম। সেখানে ফোন করলেই মিলবে মুদিখানার জিনিস ও ওষুধ। করোনার জেরে শহরে বহু মানুষের হোম আইসোলেশনে থাকার পাশাপাশি অনেক বয়স্ক মানুষ বাড়ির বাইরে বেরতে পারছেন না। মূলত তাঁদের কথা ভেবেই কলসেন্টারের নম্বর […]
নকল তেলের হদিস , কারখানায় হানা পুলিশের।
হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- নকল তেল তৈরীর কারখানার হদিস মিললো হাওড়ায়। দুটি নামী সংস্থার নারকেল তেল নকল করার খবর পেয়ে শনিবার হাওড়া থানা এলাকার মহেন্দ্র লাল লেনে একটি কারখানায় হানা দেয় হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের একটি দল। সেখান থেকে প্রায় প্রচুর পরিমাণ নারকেল তেল ও বিভিন্ন নামী নারকেল তেল প্রস্তুতকারী সংস্থার নকল লেবেল, খালি […]
আইপিএল এর টাইটেল স্পনসর কী জিও ? জল্পনা তুঙ্গে ।
স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- নতুন টাইটেল স্পনসরের খোঁজ চালাচ্ছে বিসিসিআই । এই পরিস্থিতিতে আমিরশাহীতে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে একাধিক বড় সংস্থার নাম ঘোরাফেরা করেছে। জিও সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক । ভারতের মোবাইল নেটওয়ার্ক জগতে জিও জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দারুণ। সেই কারণে অনেক তাবড় তাবড় কোম্পানিদের পিছনে ফেলে জিওই এই […]






