বাঁকুড়া ,২০ মার্চ:- আমি বাড়ির মেয়ে, আমি যেমন আমি তেমনই থাকবো, আই আপ্ত বাক্যকে হাতিয়ার করেই সকলের বাড়ির মেয়ে ওঠার হয়ে সকলকে আপন করে নিচ্ছেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। শনিবার সকালে বাঁকুড়ার বিধানসভা এলাকার জুনবেদিয়া,তাঁতকানালী, কেলেবলা,বনকাটি সহ বিভিন্ন গ্রামে ভোট প্রচার সারেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিজের মানুষ তাই কেউ কেউ আবদার করে বকছে, কেউ কেউ অভিযোগ করছে। নিজেদের মানুষ বলেই তাই করছে, যে গ্রামেগঞ্জে ঘুরছি কোথাও কোথাও গিয়ে বাচ্চা কোলে নিচ্ছি মায়ের কোল থেকে কোথাও আবার খরগোশ কোলে নিয়ে ভালোবাসছি কারণ আমি এরকমই আমি বরাবরই পশুপ্রমী,আমার বাড়িতে চারপায়ী পাঁচ খানা বাচ্চা আছে আমি তাদের ভালোবাসি। আমি কোনো স্কিপ্ট রেড়ি করে প্রচারে বেরোই না। আমার যখন যেমন তখন তেমন করতে ইচ্ছে করে। বাঁকুড়ার তৃণমূল সাংসদ মুনমুন সেন এর ইমেজ কি কিছুটা হলেও ভোটবাক্সে প্রভাব ফেলবে এই প্রশ্নের উত্তরে তাঁর সটান জবাব আমি আমার মতন। কে কি করে গেছে, আমি সেটা করবো, এটা হয়না। আমি বাড়ির মেয়ে, আমি যেমন আমি তেমনই থাকবো।
Related Articles
পুজোর পর করোনা সংক্রমণ হার ঠেকাতে বদ্ধ পরিকর রাজ্য প্রশাসন।
কলকাতা , ১১ অক্টোবর:- পুজোর পর করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু রাজ্য প্রশাসন সংক্রমণ বাড়ার হার ঠেকাতে বদ্ধ পরিকর। সরকারের দেওয়া শারদোৎসবের নির্দেশিকা সকলে যাতে মেনে চলেন তা নিশ্চিত করতে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। ভিডিও কনফারেন্সে তিনি এই বৈঠক করেন। সব দপ্তরের সচিব, জেলাশাসক থেকে বিডিও পর্যন্ত প্রত্যেকের সঙ্গে […]
পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুটমিল, প্রায় ৪৫০ জন শ্রমিক কর্মহীন।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- পুজোর মুখেই বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল। গত কয়েকদিন ধরেই বেশ কিছু দাবিদাওয়া নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করছিলেন। সেই কারণ দেখিয়েই মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে মিল বন্ধের নোটিশ দেয়। এদিন সকালে মিলে এসে গেটে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে মিল খোলার দাবি জানান তাঁরা। মালিকপক্ষ মিল বন্ধ […]
জামিন পেলেন নবান্ন অভিযানে অস্ত্র সহ গ্রেফতার হওয়া বলবিন্দর সিং।
হাওড়া , ১৯ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং জামিন পেলেন। সোমবার তাঁকে হাওড়া সিজেএম আদালতে তোলা হলে আড়াই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে এই মামলায় ধৃত বিজেপি যুব মোর্চার রাজ্য নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও বিজেপি নেতা আনন্দ সোনকারকে এদিন আদালতে তোলা হলে বিচারক তাঁদের […]




