হুগলি , ২০ মার্চ:- শনিবার দুপুরে মনোনয়ন জমা দিতে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে এসে ছিলেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন কর্তব্যরত সরকারি কর্মী বিজেপি প্রার্থীর সঙ্গে ছবি তোলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই সরকারি কর্মীর বিরুদ্ধে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচনী পক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত কর্মীর তোলা ছবি রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে মৌখিক অভিযোগ করেন বলে দাবি করেন শ্রীরামপুরের এক তৃণমূল নেতা।। যদিও শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব। যদিও শ্রীরামপুরের রিটার্নিং অফিসার জানিয়েছেন ওই কর্মীকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে।
Related Articles
বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে – মদন মিত্র।
হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- “দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, বিজেপিওয়ালো ইয়াদ রাখো বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে।” ৫৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার সন্ধ্যায় এক জনসভায় ওই মন্তব্য করেন তৃণমূল নেতা মদন মিত্র। বালির বিনয় বাদল দীনেশ নগর মন্দির প্রাঙ্গনে ডুমুরজলার রবিবারের জনসভার প্রস্তুতি হিসেবে […]
মৃতদেহ সৎকার ও শ্রাদ্ধের পর ফিরে এলো জ্যান্ত ভূষণ।
উঃ২৪পরগনা,১৫ ফেব্রুয়ারি:- মৃত ব্যক্তির সৎকার হয়ে যাওয়ার পর সকলকে অবাক করে জীবিত ও সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এলেন উত্তর ২৪ পরগনা নৈহাটি সাহেব কলোনি এলাকার বাসিন্দা ভূষণ পাল ( ৭২ ) । এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত এবং অবাক। কিভাবে এমন সম্ভব। গত দশ নভেম্বর ২০১৯ তারিখে আচমকাই নিখোঁজ হয়ে যান ভুষণ বাবু। এরপর […]
বিয়ের তত্ত্বে সেজে উঠল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।
নদীয়া, ২ ফেব্রুয়ারি:- ছেলের বিয়ে বলে কথা। ফলে মমতা সরকারের সাফল্যকে তুলে ধরতে সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করলেন নবদ্বীপের তৃণমূল নেত্রী মণিকা চক্রবর্তী। ছেলেও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। ২৭ বছর ধরে রাজনীতি করছেন মণিকাদেবী। তিনি ছেলের বিয়ে ঠিক করেছেন কৃষ্ণনগরে। আগামী ২ ফেব্রুয়ারি ছেলের বিয়ে। কনে অর্থাৎ হবু বৌমার বাড়িতে তত্ত্ব পাঠানোর জন্য ডালা […]







