হাওড়া , ১৬ মার্চ:- রাতের অন্ধকারে পোস্টার-ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডোমজুড় কেন্দ্রের রাজচন্দ্রপুর স্টেশন রোডে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যান ঘোষের পোস্টার-ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। মঙ্গলবার সকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখায়। রাজচন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু তৃণমূল কংগ্রেসের দেওয়াল দখলেরও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কর্মী সমর্থকরাই এই কাজ করেছে। অভিযোগ খতিয়ে দেখছে নিশ্চিন্দা থানার পুলিশ।
Related Articles
বিড পেপার জমা করলো লাল হলুদ।
স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আজই অনলাইনে “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ” নামে এফএসডিএলের কাছে বিড পেপার জমা দেওয়ার কাজ সম্পন্ন হল। শুধু তাই নয়, আজই ইস্টবেঙ্গল ক্লাব কুরিয়ারের মাধ্যমে বিড পেপারের হার্ড কপিটি এফএসডিএলের কাছে পাঠিয়ে দিয়েছে। যদিও সেটা এক-দুদিনের মধ্যেই এফএসডিএলের কাছে পৌঁছে যাবে। আর তারপরেই এফএসডিএল সরকারি ভাবে ২০-২২ তারিখের মধ্যেই আইএসএলে […]
নবরূপে সাজতে চলেছে শ্রীরামপুরের টাউন হল।
সুদীপ দাস, ১০ অক্টোবর:- নতুন প্রশাসকপদে বসেই শ্রীরামপুর টাউনহলের নবরূপ দিতে উদ্যোগী গৌরমোহন দে। সম্প্রতি শ্রীরামপুরের পৌর-প্রশাসক পদে রদবদল হয়ে দ্বায়িত্ব গ্রহন করেছেন গৌরিমোহন দে। পুজোর আগেই গৌরবাবুর বড় ঘোষনা নতুন করে সেজে উঠবে শ্রীরামপুরের ভগ্নপ্রায় টাউনহল। বহু পুরাতন এই টাউনহল সংস্কারের দাবী দীর্ঘদিনের। শুধু শ্রীরামপুরবাসীই নয়, এই হলের সংস্কারের দাবী তুলেছেন শেওড়াফুলি, বৈদ্যবাটি, রিষড়া […]
হিন্দমোটরে নাবালিকাকে যৌন হেনস্থা পৌঢ়ের , মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিলো বাসিন্দারা
হুগলি , ১৪ নভেম্বর:- হিন্দমোটর নন্দনকানন এলাকায় এক ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার অভিযুক্ত পৌঢ়কে মাথা ন্যাড়া করে গণধোলাই দিয়ে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ গতকাল পাড়ায় খেলা করছিলো ওই নাবালিকা। অভিযুক্ত পৌঢ় মানিক সাহা(৬০) নিজের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে চকলেট ও চিপ্স […]




