সুদীপ দাস , ১৪ মার্চ:- ২য় দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষনা হতেই দিকে দিকে বিক্ষোভ শুরু। রাজ্যের পাশাপাশি বাদ পড়লো না হুগলী জেলাও। এদিন সদ্য তৃণমূল ছেরে বিজেপিতে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যের নাম সিঙ্গুর কেন্দ্রের জন্য ঘোষনা হতেই বিক্ষোভে ফেটে পরে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা রাস্তায় দাঁড়িয়েই প্রার্থীকে না মানার জন্য স্লোগান দেয়। অন্যদিকে একইভাবে কোন্নগরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিকেপি কর্মীরা। কারন উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী তৃণমূল ছেরে আসা প্রবীর ঘোষাল। পুরনো বিজেপি কর্মীরা প্রবীর ঘোষকে প্রার্থী হিসাবে মানতে নারাজ। অন্যদিকে চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর নাম ঘোষনা হতেই ফেসবুকে রাজনীতি ছারার কথা ঘোষনা করেন চুঁচুড়া বিজেপি নেতা তথা হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ।
Related Articles
আমফানে ক্ষতিগ্রস্তদের নিয়ে দুর্নীতির অভিযোগ এলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দল। বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া , ২৭ জুন:- আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম নিয়ে এই মুহুর্তে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজ্য-রাজনীতি। অনেক ক্ষেত্রেই আমফানের ক্ষতিপূরণ তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তালিকায় এমন মানুষের নাম রয়েছে যারা বিত্তশালী ,এমনকি কোনওভাবেই তাঁরা আমফানে ক্ষতিগ্রস্ত হননি। হাওড়া জেলাতেও সাঁকরাইল, দ্যুইল্যা , পাঁচলায় এমন অভিযোগ উঠেছে। শনিবার এক সাংবাদিক […]
২৪শে সেপ্টেম্বর বিশ্ব “জলবায়ু ধর্মঘট”এর সমর্থনে পদযাত্রা চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৪ সেপ্টেম্বর:- ২৪শে সেপ্টেম্বর ২০২১। “বিশ্ব জলবায়ু” ধর্মঘটের ডাক দিয়েছে “দ্য গ্রেট” গ্রেটা থুনবার্গের সংগঠন “ফ্রাইডেজ ফর ফিউচার”। অষ্টাদশী গ্রেটাকে সমর্থন করে পৃথিবীর ১৮৭ টি দেশের প্রায় ১৪হাজার বৈজ্ঞানিক। তবে এবছরই প্রথম নয়, বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে বিগত দু’বছর আগেই ২৪শে সেপ্টেম্বর দিনটি বিশ্ব “জলবায়ু ধর্মঘট” হিসাবে পালিত হয়ে আসছে। ২০০৩সালে জন্মগ্রহন […]
কোভিড সতর্কতা। হাওড়ায় পুজো প্যান্ডেলগুলি নিজেদের উদ্যোগে জীবাণুমুক্তকরণ করছে পুরসভা।
হাওড়া , ১১ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে আগামী দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে পুজো প্যান্ডেলগুলি জীবানু মুক্তকরণের কাজ করছে হাওড়া পুরনিগম। বর্তমানে সেই জীবানুমুক্তকরণের কাজ চলছে। পুজো শেষ না হওয়া পর্যন্ত চলবে এই জীবানু মুক্তকরণের কাজ। পুজোর সময় দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা দর্শন করতে পারে তারজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুরনিগমের দাবি। পুরনিগম সূত্রে […]




