সুদীপ দাস, ৭ জুন:- ট্রেনে ভিক্ষা করেই তাঁদের জীবন চলতো। করোনা সংক্রমন ঠেকাতে বন্ধ রয়েছে ট্রেন। ফলে তাঁদের কাজও বন্ধ। তাই যখন দু’বেলা ভাত জোগার করাই দূরহ হয়ে উঠছে তখন পয়সা দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যাবহার করা তাঁদের কাছে যেন বিলাসিতা। সেইসমস্ত ৫০ জন দৃষ্টিহীন ভিক্ষুকের হাতে দু’টি করে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট তুলে দিলো ব্যান্ডেলের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যানিটি অ্যাসোসিয়েসন। এদিন ব্যান্ডেল ই.এস.আই হাসপাতালের কাছে সেইসমস্ত মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। এই সংগঠনের বেশিরভাগ সদস্যই ছাত্র-ছাত্রী। কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও সংগঠনের সাথে জড়িত। সংগঠনের কোষাধ্যক্ষ তথা স্কুল শিক্ষিকা মনিদীপা ভট্টাচার্য্য বলেন বর্তমান পরিস্থিতিতে এইসমস্ত মহিলাদের দূরহ অবস্থা। সরকারী হাসপাতালে গিয়ে যে তাঁরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসবে করোনার ভয়ে সেটাও সম্ভব হচ্ছে না। তাই এঁদের মধ্যে রোগের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। সেকথা চিন্তা করেই আমরা তাঁদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিলাম। পাশাপাশি এদিন ওই সমস্ত মহিলা সহ মোট ৬০জন হতদরিদ্রের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।
Related Articles
সত্তার কাছে পৌঁছলো না সৃষ্টি , ছেঁড়া কাগজে প্রান পাওয়া সুর-সম্রাজ্ঞীর পানে চেয়ে তপন !
সুদীপ দাস, ৬ ফেব্রুয়ারি:- বছর পাঁচেক আগে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের রং ছাড়া রঙীন ছবি তৈরী করেছিলেন কোলাজ সম্রাট তথা ব্যান্ডেলের বাসিন্দা তপন সাহা। সেই ছবিতে প্রান দিতে শিল্পীর সময় লেগেছিলো টানা দু’মাস। তপনবাবুর ইচ্ছা ছিলো ছবিটি নিজ হাতে লতাজিকে তুলে দেবেন। তাঁর প্রচেষ্টাও কম করেননি তপন সাহা। বছরখানেক আগে কোলকাতার এক ফটোগ্রাফার বন্ধুর দৌলতে […]
সাঁওতাল বিদ্রোহের অমর শহীদদের শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক হুল দিবস পালন গোঘাটে।
আরামবাগ, ৩০ জুন:- ৩০ শে জুন সাঁওতাল বিদ্রোহের সুচনা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপুর্ন ঘটনা। তাই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে সারা রাজ্য জুড়ে পালন করা হয়। সেই মতো হুগলির গোঘাটের কুমুড়শা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে পালিত হয় হুল দিবস। দুই দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। উল্লেখ্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ একটি মাইলফলক […]
বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা আকাশবাণী সহ এফ এম স্টেশন গুলির।
কলকাতা, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিতে আকাশবাণী সহ বেসরকারি এফএম স্টেশন গুলি অভিনব উদ্যোগ নিয়েছে। আজ থেকে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে বেতার অনুষ্ঠানের উপস্থাপকেরা শ্রোতাদের উদ্দেশ্যে নানা পরিবেশ সচেতনতামূলক বার্তা দেবেন। বিভিন্ন হ্যাম রেডিও এবং কমিউনিটি রেডিও সংস্থাও এই উদ্যোগে সামিল হওয়ার কথা জানিয়েছে। সম্প্রতি ইউনিসেফ এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে […]










