হুগলি , ১৪ মার্চ:- মমতা ব্যানার্জী খেলাটা মনে হয় আমাদের নেতাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। জানি না কি খেলা চলছে। বিষ্ফোরক বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য্য। উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য্য। বিগত দিনে তিনি হুগলী জেলার সভানেত্রী ছিলেন। টানা কয়েক দশকের বিজেপি নেত্রী তিনি। এদিন প্রবীর ঘোষালের নাম ঘোষনা হতেই রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পরেন কৃষ্ণাদেবী। সঙ্গে ছিলো বিজেপি কর্মীরা। এদিন বিগত দিনে দেওয়ালে আঁকা বিজেপির প্রতীক মুছে দেয় তাঁরা। কৃষ্ণা ভট্টাচার্য্য বলেন আমাদের দল বয়সের অজুহাত দেখিয়ে বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানীকে টকিট দেয়নি। কিন্তু সেই দলই তৃণমূল ছেরে আসা ৮৯ বছরের লোককে টিকিট দিলো। পাশাপাশি উত্তরপাড়া বিধানসভাতেও তৃণমূল ছেরে আসা একজন দুর্নীতি পরায়ন লোককে টিকিট দিলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
Related Articles
রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে জটিলতা অব্যাহত।
কলকাতা, ২৮ এপ্রিল:- রাজ্যপালের অনড় অবস্থানের কারণে বালিগঞ্জের তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ ঘিরে জটিলতা অব্যাহত। কিভাবে এই সমস্যা মেটানো যায় তার পথ খুঁজছে রাজ্য সরকার এবং পরিষদীয় কর্তৃপক্ষ। এবার এই জটিলতা কাটাতে উদ্যোগী হলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এব্যাপারে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন বলে ইঙ্গিত দিয়েছেন অধ্যক্ষ। একই সঙ্গে রাজ্যপালকে […]
রাস্তা, জল এবং আলোর দাবিতে পথ অবরোধ হাওড়ায়।
হাওড়া, ২৬ মার্চ:- এবার রাস্তা, জল এবং আলোর দাবিতে পথ অবরোধ হাওড়ায়। হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত চকপাড়া-আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়ের অভিভাবক ছাত্র-ছাত্রী এবং ওই অঞ্চলের গ্রামবাসীরা মিলে বুধবার সকালে ওই অবরোধের ডাক দেন। তাঁদের অভিযোগ, আনন্দনগর গ্রাম পঞ্চায়েত দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনওরকম সুরাহা তাঁরা পাননি। তাই বাধ্য হয়েই এই আন্দোলন বলে […]
পুলিশ নয় , প্রতারিত ব্যাক্তির জালেই ধরা পরলো প্রতারক।
সুদীপ দাস , ৩১ অক্টোবর:- পুলিশ নয় , প্রতারিত ব্যাক্তির জালেই ধরা পরলো প্রতারক। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাকে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৯ই অক্টোবর চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল লীচুবাগানের বাসিন্দা শুভ সুন্দর রায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ হওয়া জনৈক যুবক লোন করাতে আসে। সহজ উপায়ে লোন দেবে জানতে পেরে প্রয়োজনীয় কাগজপত্র […]





