চিরঞ্জিত ঘোষ , ১৩ মার্চ:- কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ সানিয়ে হুগলি জেলার চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মহম্মদ সেলিম। এদিন তিনি চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন মহম্মদ সেলিম। এদিন তিনি প্রচারে এসে বলেন দেশের যে ধর্মের রাজনীতি চলছে তা বন্ধ করতেই এবার জোট সরকার দরকার। রাজ্যে দিনদিন বেকার সমস্যা বাড়ছে। বিভিন্ন ভাবে দুর্নীতি গ্রাস করছে সব জায়গায়। তাই সাধারণ মানুষের কাজ করতে ও কথা বলতে জোট সরকারের পক্ষে সওয়াল করেন চন্ডিতলা বিধানসভার সংযুক্ত মোর্চার জোট প্রার্থী মহম্মদ সেলিম।
Related Articles
ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতের ১১ দিনের পুলিশ হেফাজত, এদিন ঘটনাস্থলে বিজেপির রাজ্য সভাপতি।
হওড়া, ২১ জুলাই:- হাওড়ায় ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। অন্যদিকে, এদিনই গজানন্দ বস্তির ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি। বিষ মদ-কান্ডে মৃত্যুর ঘটনায় চোলাই মদের ঠেকের মালিক প্রতাপ কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই তাকে প্রথমে আটক করেছিল পুলিশ। পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জেলা আদালতে […]
ম্যানমেড বন্যায় ক্ষতিগ্রস্ত ২২ লক্ষ মানুষ জানাল নবান্ন।
কলকাতা, ১ অক্টোবর:- সাম্প্রতিক বর্ষণ এবং ডিভিসির বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে এখনো পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাইশ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানাল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি পর্যালোচনা বৈঠক করেন। পরে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদি সাংবাদিকদের বলেন এখনো দামোদর, রূপনারায়ন, অজয় সহ বিভিন্ন […]
বিধানসভার অধ্যক্ষের তোলা বেশ কিছু অভিযোগ খারিজ রাজভবনের।
কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য বিধানসভায় সম্প্রতিক কালে পাস হওয়া বিভিন্ন বিল রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে রয়েছে বলে রাজ্য সরকার ও বিধানসভার অধ্যক্ষের তোলা অভিযোগ রাজভবন খারিজ করে দিয়েছে। রাজ্যের তরফে যে ২২ টি বিল রাজভবনে পড়ে থাকার অভিযোগ তোলা হয়েছে তার একটিও আটকে রাখা হয়নি বলে রাজভবনের তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। অভিযোগ পর্যালোচনা […]









