চিরঞ্জিত ঘোষ , ১২ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নন্দীগ্রামে হামলার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করলো চন্ডিতলা বিধানসভার তৃণমূল কর্মীরা। নৈটি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। প্রাক্তন বিধায়ক স্বাতী খন্দকার বলেন বিরোধীরা ভেবেছিল আমাদের নেত্রীকে বিছানায় শুয়ে দিয়ে একতরফা ভোট করে চলে যাবে, কিন্তু ওরা বাংলার বাঘিনীকে চেনে না। একপায়েই ২৯৪ টি আসনেই খেলে দেবেন। ২৫০ বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। পাশাপাশি চন্ডিতলা বিধানসভায় পূর্বের সব রেকর্ডকে ছাপিয়ে তৃতীয়বারের জন্য তৃণমূল আবার জয়ী হবে।
Related Articles
গ্রহণ মিটতেই গঙ্গা স্নানের ভিড় হাওড়ায়।
হাওড়া , ২১ জুন:- আজ সূর্যের বলয়গ্রাস গ্রহণ। কলকাতায় গ্রহণ শুরু হয়েছে সকাল ১০টা ৪৬ মিনিট নাগাদ। উত্তর ভারতের একাংশ থেকেও দেখা যাচ্ছে এই গ্রহণ। হাওড়ায় এদিন আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে রোদের দেখা মিললেও বেলার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এতে শহর থেকে ভালোভাবে গ্রহণ দেখায় সমস্যা হয়। বেলার দিকে বৃষ্টিও হয় হাওড়ায়। এদিন […]
করোনায় মৃত্যু ইরাকের প্রাক্তন জনপ্রিয় ফুটবলারের।
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত ইরাকের বিশ্বকাপার প্রাক্তন ফুটবলার আহমেদ রাধি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল বিশ্বকাপে খেলেছিলেন রাধি। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ইরাকের এই ফুটবলার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর ফের তাঁর শারীরিক অবস্থায় অবনতি ঘটে। রবিবার সকালে […]
এগরায় বিস্ফোরনে নিহত ও আহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ মে:- এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানার বিস্ফোরণে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে সকাল ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছান। তারপর ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। বলেন এগরার ঘটনা সরকারের চোখ খুলে দিয়েছে। অবৈধ বাজি কারখানায় কাজ করে আর কারও জীবন যেন […]




