কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মোট ২২২ টি মনোনয়ন পত্রের মধ্যে ১৩ টি বাতিল হয়েছে। গতকাল জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হয়।রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন,পদ্ধতিগত ত্রুটির কারণে ওই মনোনয়নপত্র গুলি বাতিল করা হয়েছে। এদিকে, পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারকে কলকাতা হাইকোর্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে। পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে নির্বাচন কমিশন ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার প্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ সেই মামলার শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার রায়ে জানান, উজ্জ্বল বাবু র মনোনয়নপত্র বৈধ এবং নিয়মমাফিক।
Related Articles
ইন্টারন্যাশনাল ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে রুপো জয় চন্দননগরের ক্ষুদে ছাত্রর।
প্রদীপ বসু, ২৫ জানুয়ারি:- ইন্টারন্যাশনাল ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার হয়ে অংশ নিয়ে কাতারে প্রথম ও ফাইটে দ্বিতীয় স্থান দখল করল চন্দননগরের বাসিন্দা দেবাশীষ পাল ও নুপুরের পুত্র ১১ বছরের দেবব্রত। দেবব্রত খলিসানি বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রশিক্ষক দেবশ্রী দে পালের কাছে ছোটো বেলা থেকে খলিসানিতে প্রশিক্ষণ নিয়ে আসছে ক্ষুদে দেবব্রত।হাওড়া জেলার দাস নগর এলামোহন মাঠে […]
নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের একটি ক্লাব থেকে প্রচুর পরিমাণে তাজা বোম-গুলি উদ্ধার করল প্রশাসন
ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- দোরগোড়ায় নির্বাচন কড়া নাড়ছে। কিন্তু ফের নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের জয়চন্ডিতলার একটি ক্লাবের ভেতর থেকে প্রচুর কৌটো বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এলাকাটি ভাটপাড়া থানার অন্তর্গত হলেও জগদ্দল বিধানসভার অধিনস্থ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ মাদ্রালের […]
সঞ্জিত সেনকে ধরে বিক্ষোভ দেখাল লাল-হলুদ সমর্থকরা।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- গোকুলামের কাছে কল্যাণীতে ৩ গোল হজম করার পর যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল সমর্থকদের। কল্যাণী স্টেডিয়ামেই কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেনকে ধরে বিক্ষোভ দেখাল লাল-হলুদ সমর্থকরা। অভিযোগ, একাংশের সমর্থক ‘শারীরিক হেনস্থা’ করেছেন সঞ্জিতকে। সমর্থকদের বক্তব্য, এই দল করেছে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। কোচের পছন্দ মতো প্লেয়ার দিয়ে তারাই টিম সাজিয়েছে। কিন্তু এই […]




