কলকাতা , ১১ মার্চ:- সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের ইশতেহার প্রকাশের আগে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে। ফ্রন্টের খসড়া ইশতেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আগামী কুড়ি মার্চ এর মধ্যে ফ্রন্টের ভবিষ্যত কর্মসূচি সম্পর্কে নিজেদের মতামত দেওয়ার জন্য রাজ্যবাসী কাছে আবেদন জানান। পাশাপাশি ওই খসরা ইশতেহারের প্রতিলিপি সংযুক্ত মোর্চার আরো দুই শরিক কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে। তাদের মতামত ও বামফ্রন্টের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হবে বলে বিমানবাবু জানিয়েছেন।
Related Articles
হাওড়ার জগৎবল্লভপুরে প্রাচীন দক্ষিণাকালী মন্দিরে দুঃসাহসিক চুরি।
হাওড়া, ৯ নভেম্বর:- মঙ্গলবার ভোররাতে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুর অঞ্চলে বাটান নেতাজি বালক সংঘের দক্ষিণা কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রতিমার সমস্ত সোনার গয়না চুরি হয়। মন্দিরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী, প্রণামী বাক্স চুরি হয়। আজ সকালে মন্দির খুলতে এসে ঘটনা জানাজানি হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক […]
২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন – মুখ্যসচিব।
নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে ১৩২ জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। নতুন করে কোনো মৃত্যুর খবর নেই। সরকারি হিসেবে রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭।এখনো […]
পরিবেশ দূষণ রুখতে বৈদ্যুতিক বাস নামানো হল রাজপথে।
কলকাতা, ২৫ মে:- পরিবেশ দূষণ কমাতে কলকাতায় আরও ১০টি বৈদ্যুতিক বাস আজ পথে নামল। কসবা পরিবহণ ভবনের সামনে থেকে বুধবার এই বাসগুলির সূচনা করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, কয়েকটি ধাপে কলকাতায় ইলেক্ট্রিক বাসের সংখ্যা বাড়ানো হবে। আগামী জুলাইতে আরও ৪০টি ইলেক্ট্রিক বাস শহরে নামবে। এর আগে ৮০টি ইলেক্ট্রিক বাস নেমেছে শহরে। বিভিন্ন রুটে সেগুলি […]





