হুগলি , ৬ মার্চ:- চতুর্থ বারের জন্য মনোনয়ন পেয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়। এদিন তিনি সাংবাদিকদের জানান এর আগে পর পর তাকে শ্রীরামপুর বাসী তাকে জয়ী, করেছেন এবারেও শ্রীরামপুর এর জনগণ তৃণমূলকে সমর্থন করবেন। কারণ তৃণমূল সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে রাজ্যজুড়ে তার আঁচ এই শ্রীরামপুর রিষড়া পৌর এলাকায় পড়েছে। এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে শ্রীরামপুর ওয়ালশ হসপিটালকে একটি অত্যাধুনিক হাসপাতালে পরিণত করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে ডাক্তার সুদীপ্ত রায় জানান যে রিষড়ার সেবাসদন হসপিটালকেএকটি আধুনিক হাসপাতালে পরিণত করা হবে। এবং এর জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এক প্রশ্নের উত্তরে সুদীপ্ত বাবু বলেন আমরা আমাদের কর্মীরা শ্রীরামপুরের মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামবে এবং আগের বারের মতো এবারেও শ্রীরামপুর আসনটি মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহার দিতে পারব।
Related Articles
জেল থেকে মুক্তি পেয়ে আজ বিধানসভায় নওশাদ।
কলকাতা, ৬ মার্চ:- ৪২ দিন পর জেল থেকে মুক্তি পেয়ে আজ বিধানসভায় এসেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধর্মতলায় দলীয় কর্মসূচিতে অশান্তির ও পুলিশের উপর হামলার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত ওই বিধায়ক আজ পৌনে ১১টা নাগাদ বিধানসভা পৌঁছন। সেখানে অন্যান্য সমস্ত দলের সদস্যদের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করেন। বিজেপি বিধায়ক অসীম সরকার […]
বাড়িতে থাকতেও চোরের হাত সাফাই, চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ৮ এপ্রিল:- পরিবারের সবাই দোতলার ঘরে,একতলায় হাত সাফ করে গেলো চোর। চুরি গেলো হীরে, সোনার গহনা ও নগদ টাকা! চুঁচুড়া টালিখোলার সিংহ বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টালিখোলার বাসিন্দা শ্যামল সিংহ সকালে তখনো ঘুম থেকে ওঠেননি। তার স্ত্রী অঞ্জনা সিংহ পুজো করছিলেন। মেয়ে সংযুক্তা স্কুল শিক্ষিকা। তার […]
তৃণমূলের দলীয় কার্য্যালয়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায়।
হুগলি,১৯ ডিসেম্বর:- তৃণমূলের দলীয় কার্য্যালয়ে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল দেবান্দপুর এলাকায়। দেবান্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পাঠাগারের সামনে ঘটা এই ঘটনা আজ সকালে সকলের নজরে আসতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় বছর ছয়েক আগে রাস্তার পাশে সেখানে কাঁচা ওই পার্টি অফিস গড়ে ওঠে। সেখান থেকেই তৃণমূল কংগ্রেস তাঁদের কাজকর্ম […]





