হুগলি , ৫ মার্চ:- এবারের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে আর প্রচার করবো না,সিঙ্গুরে তৃণমূল দলের টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এবারের বিধানসভা ভোটে সিঙ্গুরের টিকিট পেয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরোধী বলে পরিচিত বেচারাম মান্না। আবার হরিপালে টিকিট পেয়েছেন বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না। কিন্তু বয়েস বারার কারণে টিকিট পাননি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন সিঙ্গুরের মাস্টারমশাই। এদিন তিনি বলেন এবারের ভোটে দলের হয়ে প্রচার করবেন না। এবং তিনি দু একদিনের মধ্যে আদৌ তিনি আগামী দিনে কি করবেন সেটা জানিয়ে দেবেন। প্রার্থী ঘোষনার দিনের তৃণমূলের তাল কাটলো আন্দোলনের জমি সিঙ্গুরে।
Related Articles
আগামী ৮ ই ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন।
কলকাতা, ১৭ জানুয়ারি:- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে। বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। তার পরিবর্তে ৮ তারিখ রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। ৯ তারিখ শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে। দশ তারিখ রাজ্য বাজেট প্রেসের […]
সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন।
হুগলি , ৩০ মার্চ:- চাঁপদানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন এই কেন্দ্রের মানুষের মাঝে। প্রচার কালে এবারের নির্বাচনে এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করার আবেদন জানান। এদিন তিনি তার প্রচার সারলেন বৈদ্যবাটির বিভিন্ন এলাকায়। নিমাইতীর্থ ঘাট, চতুষ্পাঠী লেন, নার্সারি লেন, বৈদ্যবাটি সরকারি আবাসন প্রভৃতি জায়গায় […]
এবার ইস্টবেঙ্গলে জার্মানির মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- সামনেই আইএসএল টুর্নামেন্ট। ইতিমধ্যেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল শিবির। দলে যোগ দিয়েছেন জার্মানির ২৫ বছর বয়সি মিডফিল্ডার মাত্তি স্টেইনম্যান। মাঝমাঠে তাঁকে নিয়েই আপাতত স্বপ্ন বুনতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। বুন্দেশলিগা এবং ডয়ানিশ সুপার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতের মাটিতে পা রেখেছেন। হ্যামবার্গার এসভি অ্যাকাডেমি থেকে স্নাতক পাশ করার পরে […]




