পশ্চিম মেদিনীপুর , ৩ মার্চ:- বুধবার পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার চক গোপীনাথপুর এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তুলোধোনা করেন। এবং বক্তব্যের শেষের দিকে তিনি বলেন দিল্লিতে একটি মিটিংয়ে যাচ্ছি আমি, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারাবো নেতৃত্বরা প্রার্থী আমাকে করুক বা অন্য কাউকে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব আমার পিংলা এসে তিনি এভাবেই মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গেলেন।
Related Articles
সবুজেই আস্থা, ফিকে গেরুয়া।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন […]
রাস্তা নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হলো সিপিএম।
হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর স্টেশন থেকে পার ডানকুনি অবধি সংযোগকারী প্রধান সড়ক নৈটি রোড দীর্ঘদিন বেহাল। এই রাস্তা জিটি রোড ও দিল্লী রোডের মধ্যে প্রধান সংযোগকারী রাস্তা এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা বেহাল থাকায় নিত্যদিন সমস্যায় পড়ছে নবগ্রাম কানাইপুরের বাসিন্দারা। এই বেহাল রাস্তা এখন রাজনীতির মূল কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে উত্তরপাড়া […]
শহরের রাস্তায় অপরাধ ঠেকাতে সিসি ক্যামেরা বাড়ানো সহ বেশ কিছু নির্দেশ দিলেন,অনুজ শর্মা !
প্রদীপ সাঁতরা,২৩ ফেব্রুয়ারি:- গত দেড় মাসে ট্যাংরা ও সিঁথি-সহ একাধিক ঘটনার পরেই পুলিশ তৎপর হয়। এদিন কলকাতা পুলিশের বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের রাস্তায় অপরাধ ঠেকাতে এবার কলকাতা পুলিশকে বেশ কিছু নির্দেশ দেন। তার মধ্যে রাস্তায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি, প্রত্যেক ডিসি-কে নিয়মিত থানায় যাওয়ার নির্দেশ দেন তিনি। এরপরেই তিনি ট্যাংরার […]



