হাওড়া , ২ মার্চ:- পুষ্পবৃষ্টি করে কেন্দ্রীয় বাহিনীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো হাওড়ায়। সঙ্গে স্লোগান উঠলো ‘বন্দেমাতরম’, ‘ভারত মাতা কি জয়’। আজ সকালে উত্তর হাওড়ার সীতানাথ বোস লেন, ওড়িয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করার সময় তাদের পুষ্পবৃষ্টি করে অভ্যর্থনা জানানো হয়। বিশেষ করে বাড়ির মহিলারা পুষ্পবৃষ্টি করেন। ফ্ল্যাটবাড়ির উপর থেকে পুষ্পবৃষ্টি করা হয়। অভ্যর্থনা জানানো হয়। এদিন রুট মার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিল গোলাবাড়ি থানার পুলিশও। সকলকেই পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হয়। সকলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন কিনা সে বিষয়েও এদিন সাধারণ মানুষের কাছে জানতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Related Articles
পুজোয় বাংলাদেশ সরকারের উপহার বাংলাকে। হাওড়ার বাজারে আজ থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- পুজোয় বাংলাদেশ সরকারের উপহার বাংলাকে। পদ্মার ইলিশ বাংলায় রপ্তানি করলো শেখ হাসিনার সরকার। হাওড়ার পাইকারি মাছ বাজারে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু হয়েছে। বহু প্রতীক্ষার পর কলকাতা এলো বাংলাদেশের ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এ রাজ্যে ঢোকে। এদিন সকাল থেকে হাওড়া পাইকারি মাছ […]
সোনা বন্দক রেখে ৩৩ হাজার টাকা এম্বুলেন্সের ভাড়া মেটালেন কোন্নগরের গৃহবধূ।
হুগলি , ১৪ মে:- এমনই অভিজ্ঞতার স্বীকার কোন্নগরের যুবতি তনুশ্রী মজুমদার। তার স্বামী মেহতাব আলম আনসারিকে ভর্তি করেন হিন্দমোটরের একটি বেসরকারী হাসপাতালে। কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে গতকাল। অক্সিজেন লেভেল কমতে থাকে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় অবস্থা ভালো না, অন্য হাসপাতালে নিয়ে যেতে। হিন্দমোটর অঞ্চলে কোনো সিসিইউ অ্যাম্বুলেন্স না পেয়ে দমদমের এক বেসরকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোাগ […]
লকডাউন এ উড়িষ্যা থেকে ১২ দিনে পায়ে হেঁটে ১১ জন শ্রমিক অবশেষে পৌছালো কল্যাণী তে।
নদিয়া,২২ এপ্রিল:- লক ডাউনের দিন কয়েক আগে ভিন রাজ্যে পরিজাত একদল শ্রমিক কাজে গিয়ে আটকে পড়েন। লক ডাউনের জেরে সারা দেশে যানবাহন সবই প্রায় চলাচল বন্ধ। এবার তারা কিছু না পেয়ে পায়ে হাটা শুরু করলেন বাড়িতে ফেরার জন্য।বুধবার সকালে নদিয়ার কল্যানী ৩৪ নম্বর জাতীয় সড়কে তাদের মোট ১১ জনকে পায়ে হেটে আসতে দেখে খবর পেয়ে […]




