হুগলি , ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে আর কয়েকদিন পর হাই ফল্টেজ বিধানসভা ভোট। এরই মধ্যে ফের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ রিষড়ার ওয়েলিংটন জুট মিলে। ভোটের মুখে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। গতকাল রাত দশটায় নোটিশ দেয় মিল কর্তৃপক্ষ। আজ সকালে কাজে যোগ দিতে এসে মিল গেটে সাসপেনশানের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা। কাঁচা পাটের দাম বৃদ্ধি, কোম্পানীর আর্থিক অবস্থা, উৎপাদন কমের কারন দেখিয়ে মিল বন্ধের সিদ্ধান্ত নেয় জুটমিল কর্তৃপক্ষ। মিল কৃতপক্ষ শ্রমিক ইউনিয়নের গা জোয়ারীর কথা উল্যেখ করে। যদিও শ্রমিক দের রাস্তা অবরোধ করাই উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার বিরাট পুলিশ বাহিনী আসে। নোটিশে মিল কর্তৃপক্ষ জানায় কাঁচা মালের যোগান না থাকায় বাধ্য হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
আগে একটিই পুজোই হতো, এখন লিলুয়া ওয়ার্কশপের প্রতি ইউনিটেই বিশ্বকর্মা পুজো।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- এই অর্থনৈতিক মন্দার বাজারে প্রভাব পড়েছে সর্বক্ষেত্রেই। প্রভাব পড়েছে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোতেও। আগে একসময় হাওড়ার লিলুয়া ওয়ার্কশপে একটিই বড়ো করে পুজো হতো। সেই পূজোতে মেতে উঠতেন গোটা ওয়ার্কশপের কর্মীরা। এখন ওয়ার্কশপের প্রতি ইউনিটেই (শপে) আলাদা আলাদা করে পৃথকভাবে পুজো হয়। প্রায় শতাধিক পুজো হয় এখন। এখানকার কর্মীরা বলেন, বহু আগে এখানে […]
বহুতলে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ১৪ সেপ্টেম্বর:- চুঁচুড়ার আমড়াতলা গলিতে একটি বহু তলে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল সৃষ্টি হয় আজ বিকেলে। ঘটনা প্রসঙ্গে জানা যায় একটি বেসরকারি সংস্থার পার্লারে ওপর ছাদে কিছু ইলেকট্রিক সরঞ্জাম সম্বন্ধীয় পুরনো ওয়ারিং তার থেকেই ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় দোকানদাররা। সেই সংস্থার কর্মীরা ধোঁয়া বেরোতে দেখে ছাদে গেলে তারা দেখে তারের ভেতর থেকে আগুন […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের।
হাওড়া, ৯ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। শুক্রবার সকালে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি ও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মুন্সিরহাট পেট্রল পাম্পে। জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী বলেন, আগামী দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি […]








