সুদীপ দাস , ২৭ ফেব্রুয়ারি:- বাজলো ভোটের ঘন্টা। শুক্রবার ভোটের দিনক্ষন ঘোষনার সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধি চালু হয়ে গেছে। আর শনিবার সকাল থেকেই সরকারী জায়গা থেকে রাজনৈতিক দলগুলির পোষ্টার, ব্যানার, হোর্ডিং, পতাকা প্রভৃতি খোলার কাজ শুরু করে দিলো পুলিশ। শনিবার সকালে চুঁচুড়া থানার পুলিশের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক পোষ্ট, সরকারি দেওয়াল প্রভৃতি জায়গায় বিগত দিনে লাগানো রাজনৈতিক দলগুলির যাবতীয় ফ্লেক্স-ব্যানার খোলার কাজ চলে। সেইসমস্ত পোষ্টার-ব্যানার সহ বিভিন্ন দলের পতাকার আর দাবী করতে পারবে না রাজনৈতিক দলগুলি।
Related Articles
মহামেডান স্পোটিং ক্লাবের নতুন হলেন সচিব ওয়াসিম আক্রম , ফুটবল সচিব দীপেন্দু।
অঞ্জন চট্টোপাধ্যায় , ১ জুলাই:- একটা যুগের অবসান। বলা ভালো পুরানো ধেন ধারণা সেনেটিজ করে আধুনিকতার মিশেলে তরুণ রক্ত আমদানি করলো মহামেডান ক্লাব। এদিন বৈঠক এ ক্লাব সচিব নির্বাচিত করা হলো শেখ ওয়াসিম আক্রাম কে। দৌড়ে থাকলেও এম এল এ হওয়ার জন্য বড়ো দায়িত্ব নিলেন না দীপেন্দু বিশ্বাস। বরঞ্চ ফুটবল সচিব হলেন। আর কথা দিলেন […]
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা লুট করার চেষ্টা , গ্রেপ্তার ৩ দুষ্কৃতী !
পশ্চিম মেদিনীপুর , ১১ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা লুট করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে ওই ওই দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িটিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে […]
দ্বিতীয় হুগলী সেতু থেকে যুবকের মরণ ঝাঁপ। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলো।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- দ্বিতীয় হুগলী সেতু থেকে মরণঝাঁপ যুবকের। উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অমিত সিং ( ২৫ ) নামের ওই যুবক। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়ার বাসিন্দা ওই যুবক দ্বিতীয় হুগলি সেতুর মাঝখান থেকে গঙ্গায় ঝাঁপ […]







