হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- ভোটের প্রার্থী ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তার আগেই উত্তর হাওড়ায় তৃণমূল নেতা গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চেয়ে নাগরিকবৃন্দের তরফে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাতে লেখা আছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চাই। নিচে লেখা আছে উত্তর হাওড়া তৃণমূল চার নং ওয়ার্ড নাগরিকবৃন্দ। এ বিষয়ে প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তৃণমূল নেতা গৌতম চৌধুরী বলেন, উত্তর হাওড়ার জনগণ গণদেবতা যারা ভোট দেবেন তারা এটা বলছেন। দল কি করবে সেটা দলের ব্যাপার। সারা উত্তর হাওড়া জুড়ে পোস্টার পড়েছে। প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জিকে নিয়েও হাওড়ায় পোস্টার পড়েছিল। সম্প্রতি জটু লাহিড়ীকে নিয়েও পোস্টার পড়ে। এবার গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে দেখতে চাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Related Articles
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তি।
হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন […]
সব পড়ুয়াদের জন্য আধার উদ্যোগী শিক্ষা দপ্তর।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সহজে পাওয়ার সুযোগ করে দিতে এবার সব স্কুল পড়ুয়াদের জন্য আধার কার্ড তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নাম আধারের অন্তর্ভুক্ত করা হবে। পাইলট প্রজেক্টের অঙ্গ হিসেবে আগামী মাসের প্রথম সপ্তাহে স্কুলে স্কুলে সংশ্লিষ্ট শ্রেণীর পড়ুয়াদের আধার নথিভুক্তি করণের প্রক্রিয়া চলবে বলে শিক্ষা […]
আকনা পঞ্চায়েতের অচলাবস্থা না কাটলে অভিযুক্ত উপ-প্রধানের কপালে দুঃখের হুঁশিয়ারি বিজেপির।
সুদীপ দাস, ১৭ মে:- আকনা গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থা কাটাতে পথে নামলো ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার এ বিষয়ে পোলবা-দাদপর ব্লকে অফিসে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির হুগলী সাংগঠনিক জেলা। নেতৃত্বে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি তুষার মজুমদার, সধারন সম্পাদক সুরেশ সাউরা। প্রসঙ্গতঃ পোলবা-দাদপুর ব্লকের অন্তর্গত আকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বাকি সদস্যের বচরভর পঞ্চায়েতে ঢুকতে […]





