কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্বলানি তেলের লাগামছাড়া দাম বাড়ার প্রতিবাদ জানাতে আজ তিনি গাড়ির বদলে ই ব্যাটারি চালিত স্কুটারে চেপে কালীঘাটের বাড়ি থেকে রাজ্য সচিবালয় নবান্নে যান। তাকে স্কুটার চালিয়ে নিয়ে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামীকাল থেকে প্রতিবাদ আরো জোরদার হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আবেদন জানালেন, পেট্রো পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মানুষকে পথে নামতে। ফেরার সময়ও তিনি ইলেকট্রিক স্কুটারেই ফিরবেন বলে নবান্নে পৌঁছে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।
Related Articles
কৃষক বিরোধী কালা আইনের প্রতিবাদে ডানকুনিতে সি,পি,এমের বিক্ষোভ।
হুগলি , ৬ ডিসেম্বর:- বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধী কালা আইন সহ অন্যান্য জনবিরোধী নীতির বিরুদ্ধে কৃষক সংগঠনগুলির ডাকে আগামী ৮ই ডিসেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ও দিল্লির কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে এবং অস্বাভাবিক দ্রব্য মূল্যের বিরুদ্ধে ও তৃনমুল-বিজেপি’র অশুভ আতত ধ্বংসের দাবি জানিয়ে CPIM ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে আজ বিকালে ডানকুনি রেল […]
হাওড়ায় বাম সংগঠনের ট্রাক্টর র্যালি।
হাওড়া, ২৬ জানুয়ারি:- সারা ভারত কিষাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে নয়া কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ ৭২তম সাধারণতন্ত্র দিবসের সকালে হাওড়ায় ট্রাক্টর র্যালির আয়োজন করা হয়। বালীখাল থেকে হাওড়ার ডিএম বাংলো পর্যন্ত আয়োজিত হয় ট্রাক্টর র্যালি। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে, কর্পোরেট স্বার্থবাহী আইন বাতিলের দাবিতে, ভারতের সংবিধান […]
রুটিং বদলি করা হল হুগলীর গ্রামীন সুপার সহ আরামবাগের এসডিপিওকে ।
হুগলি , ১৪ সেপ্টেম্বর:- কয়েক দিন ধরে খরবের শিরোনাম উঠে আসছিল আরামবাগ, গোঘাট বিভিন্ন জায়গায় খুন, অশান্তির খবর। বিভিন্ন সময় আসতে দেখা যাচ্ছিল বিরোধী দলের হেবিওয়েট নেতাদের। ফলে অশান্তি বেড়েই চলছিল। এর ফলেই কি সরতে হল এসপি সহ এসডিপিওকে। এমনটাই দাবি করছে বিজেপি। সোমবার বিকেল হতে বদলি হতে হল পুলিশে দুই উচ্ছ আধিকারিককে। সোমবার বিজেপির […]



