হুগলি , ২৫ ফেব্রুয়ারি:- ক্ষমতা থাকলে পেট্রোলের রাজস্সকর কমিয়ে দেখাক তৃণমূল সরকার। সকলে পেট্রোল চালিত বাইকে রয়েছেন আর একা মাননীয়া ব্যাটারি গাড়ি চেপে নাটক করছেন। বাংলার মানুষ সমস্ত ভাওতা বুঝে গেছে। তৃণমূলের জয় বাংলা স্লোগান যেমন বাংলাদেশের তেমন খেলা হবে স্লোগান বাংলাদেশ থেকে ভাড়া করে এনে পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। গত সাড়ে নয় বছর ধরে হেলিকপ্টার চেপে ঘোরার পর আজকে স্কুটার চালানো শিখছেন মুখ্যমন্ত্রী, যেটা সবটাই নাটক। এদিন জাঙ্গিপাড়ায় এসে এভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু আরো বলেন তৃণমূল সরকার শুধু দাঁড়িয়ে আছে মিথ্যার উপর আর সরকারি ক্ষমতার উপর। এদিন শুভেন্দুর কথায় কথায় শোনা যায় মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকে কটাক্ষ করতে। আড়াই বছর পর হুগলি জেলাপরিষদের দখল নেওয়ার হুশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। রাজ্যসরকার পেট্রোপন্যকে জিএসটি এর আওতায় আনতে দিচ্ছেনা বলেও সরকারকে কটাক্ষ করেন।
Related Articles
আমি নেতা মন্ত্রী হতে আসিনি , আমি পিছিয়ে পড়া মানুষের কন্ঠ হতে চাই – আব্বাসউদ্দীন সিদ্দিকি।
হুগলি , ১০ জানুয়ারি:- আমি নেতা মন্ত্রী হতে আসিনি আমি দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কন্ঠ হতে চাই। আমি পীড়ের ছেলে বলে ফিরিয়ে দেবেন না, ফুরফুরায় প্রতিবাদ সভায় বললেন আব্বাসউদ্দীন সিদ্দিকি। দল ঘোষনা হবে আগামী ২১ তারিখ কলকাতা প্রেস ক্লাবে। তার আগে রবিবাসরীয় বিকালে ফুরফুরা তালতলা হাটে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্বাসউদ্দীন। তিনি বলেন, […]
ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, মাল, মাটিয়ালি এবং নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগানে এই কেন্দ্রগুলি তৈরির জন্যে রাজ্য অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এক একটি কেন্দ্র তৈরির জন্যে ১০ […]
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন
হুগলি,১২ মে:- মহানাদের সাগরিকা সরকারের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল নবদ্বীপের অভিজিত সরকারের। বিয়ের কয়েক মাস পর থেকেই অভিজিতের বন্ধু হালিশহরের বাসিন্দা রাজ বর্মনের সাথে সাগরিকার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝেমধ্যেই তাদের সঙ্গে ফোনে কথাবার্তাও হত। আর এই নিয়েই সাগরিকা ও অভিজিতের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা অশান্তি হত। গত শুক্রবার সাগরিকা সে শ্বশুরবাড়ি থেকে তার […]









