কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস খারোলাকে চিঠি লিখে সমস্ত বিমানসংস্থাকে এই সিদ্ধান্ত জানাতে বলেছেন স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী। এই সিদ্ধান্ত যাতে কার্যকরী হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এই চার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায় তাই এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।
Related Articles
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলে চলছে পূজাপাঠ ও প্রার্থনা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলেও চলছে পূজাপাঠ ও প্রার্থনা। হাওড়া প্যারাডাইস পাবলিক সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বুধবার ওই পূজাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য প্রার্থনা করেন। স্কুলের তরফ থেকে জানানো হয় ছাত্রছাত্রীরা চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য সকাল থেকেই খুব উত্তেজিত ছিল এবং তারা নিজেরাই […]
হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়ার মহরমের শোকযাত্রা।
হুগলি, ১৭ জুলাই:- হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়া থেকে বের হল মহরমের শোক যাত্রা। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদের ধর্মকে রক্ষা করতে গিয়ে আজকের দিনে কারবালা প্রান্তরে ইমাম হোসেন তার সমগ্র পরিবারকে নিয়ে আত্ম বলিদান দিয়েছিলেন। তারপর থেকেই সেই দিনটিকে স্মরণ ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ের মানুষরা পালন করেন মহরম। গত রবিবার অর্থাৎ সপ্তমী থেকে হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়ায় […]
অন্নপূর্ণা মাকালু অভিযানেও সাহায্যের আবেদন এভারেস্ট জয়ী পিয়ালীর।
হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- গত বছর মে মাসে এভারেট আর লোৎসে এক সঙ্গে জয় করেছিলেন চন্দননগরের পিয়ালী বসাক।এবার অন্নপূর্ণা এবং মাকালু পৃথিবীর দশম ও পঞ্চম উচ্চ শৃঙ্গে আহরোণ করবেন। ৯ মার্চ রওনা হবেন। এই অভিযানে প্রয়োজন ত্রিশ লাখ টাকা। এভারেস্ট অভিযানের টাকা উঠেছিল ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে।অন্নপূর্ণা অভিযানের টাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিভাবে টাকার সংস্থান হবে […]






