কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি মাসের মধ্যেই মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ঋন দেওয়ার কাজ শুরু করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিভিন্ন জেলার সমবায় সমিতিগুলিকে চলতি সপ্তাহের মধ্যেই নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি দলে ন্যূনতম দশ জনে করে মহিলা নিয়ে প্রাথমিকভাবে রাজ্যে মোট দশ হাজার নতুন গোষ্ঠী তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন একাউন্ট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী অর্থ বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্যে ২৫ হাজার কোটি টাকা ঋন দেওয়ার কথা ঘোষনা করেছিলেন। চলতি অর্থ বছরে এই ধরনের গোষ্ঠীগুলিকে প্রায় ১২ হাজার কোটি টাকা ঋন দেওয়া হয়েছে।
Related Articles
ঘূর্ণিঝড় অশনির জেরে বারোটি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতা, ১০ মে:- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ২টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, কলকাতায় ২টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ২টি করে, হাওড়ায় ১টি, হুগলিতে ১টি এবং নদিয়ায় ১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। যেকোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামসহ […]
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিঙ্গুর শাখার স্টাফ এসোসিয়েসান উদ্যোগে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
হুগলি,৬ মে:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিঙ্গুর শাখার স্টাফ এসোসিয়েসান উদ্যোগে বুধবার ব্যাঙ্কের নিচে এলাকার দু:স্থ মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা স্টাফ এসোসিয়েশানের ডেপুটি জেনারেল সেক্রেটারি সুবীর চ্যাটার্জী, রিজিওনাল সেক্রেটারি কৌশিক সাহা, সিঙ্গুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার অঞ্জন মজুমদার সহ অনান্যরা। এদিন 300 জন দু:স্থ এলাকার মানুষজনকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে […]
তড়িৎ বরন তোপদারের সাথে সাক্ষাৎ করলেন অর্জুন সিং।
উঃ২৪পরগনা, ২ ডিসেম্বর:- ব্যারাকপুর এর প্রাক্তন সংসদ তথা বর্ষিয়ান সিপিআইএম নেতা তড়িৎ বরন তোপদারের ব্যারাকপুর মসজিদ রোডের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে এসে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের বর্তমান সংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং। ২ রাজ নীতিবিধের সাক্ষাতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা কিন্তু তড়িৎ বরন তোপদার ও অর্জুন সিংয়ের বক্তব্য পারিবারিক একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই উপস্থিত হয়েছিলেন […]








