কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার পার্শ্বশিক্ষক, সহায়ক, শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক ও বিশেষ শিক্ষকদের ভাতা বাড়িয়েছে। এবার থেকে বছরে তাদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। অর্থ দফতরের সম্মতিক্রমে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই বর্ধিত ভাতার হার কার্যকর হচ্ছে বলে শিক্ষা দফতর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্য়ালয়ের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, বিশেষ শিক্ষক, PBSSM এবং SSK, MSK-এর সম্প্রসারক সকলেই এই সুবিধা পাবেন। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের শেষ অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি মেনে তাদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদের জন্য অবসরকালীন ভাতার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোতেও এবার জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত।
হাওড়া , ১৯ নভেম্বর:- করোনা অতিমারীর কারণে এবছর বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সকলকে অনলাইনে ইউটিউবে পুজো দেখার অনুরোধ জানানো হয়েছে। দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হবে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত […]
সুবীর মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় যজ্ঞ চন্ডীতলায়।
চিরঞ্জিত ঘোষ , ২২ সেপ্টেম্বর: হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি করোনা পজিটিভ হওয়ায় তার আরোগ্য কামনায় চন্ডীতলা অনুষ্ঠিত হলো মহাযজ্ঞ। গতকাল এবং আজ স্থানীয় গরলগাছার একটি প্রাচীন শিব মন্দিরে তার দ্রুত সুস্থতার কামনায় বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য সুবীর মুখোপাধ্যায় আমাদের জেলার উন্নয়নের একজন কান্ডারী। তিনি করোনার মতো মারণব্যাধীতে আক্রান্ত হওয়ার […]
প্রচারের শেষ দিনে ISF কর্মীদের উপর হামলার অভিযোগ। উত্তেজনা জগৎবল্লভপুরে।
হাওড়া, ৬ জুলাই:- পঞ্চায়েত ভোটের শেষ দিনের প্রচারে প্রচার শেষের আগে হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। দুষ্কৃতী বাহিনী প্রকাশ্য দিবালোকেই এদিন হামলা চালায়। বাড়িঘরে ভাঙচুর করে। ভোটের ২ দিন আগে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুরে। Post Views: 302




