ব্যারাকপুর ,১৩ ফেব্রুয়ারি:- বিজেপি পার্টির ইতিহাস হচ্ছে দাঙ্গা। এঁদের হাতে প্রচুর মানুষের রক্ত লেগে আছে। শনিবার সন্ধেতে নৈহাটির স্বপ্নবীথি পার্কের কাছে আয়োজিত সভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। বাংলার কৃষ্টি,বাংলার সংস্কৃতি রক্ষার্থে আয়োজিত সভায় তৃণমূল সাংসদ নুসরত জাহান বলেন, বিজেপি একটা বড় বিষ। মানুষের সঙ্গে মানুষের লড়াই লাগিয়ে দেয়। বিজেপি বাংলাকে ভালোবাসে না। বাংলার মানুষকে বারংবার অসম্মান করছে। এঁরা বাংলার সংস্কৃতি বোঝে না। তার সংযোজন, তৃণমূল সরকার উন্নয়নের সরকার। কিন্তু বাংলার মানুষ বিজেপিকে ১৮টা আসন দিয়েছে। কিন্তু ওরা কি বাংলার জন্য কিছু করছে। নুসরতের দাবি, ওরা মিথ্যা স্বপ্ন দেখাবে। আর পাঁচ লাখের স্বাস্থ্য সাথী কার্ড দেব আমরা। এদিনের সভায় হাজির ছিলেন স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক, পুরপ্রশাসক অশোক চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
দিল্লির বিস্ফোরণে নিহতদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি,১১ নভেম্বর:- সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করল এলাকাবাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এইভাবেই শ্রদ্ধা জানালেন এ ব্যাপারে বলতে গিয়ে দশ নম্বর ওয়ার্ডের পুর সদস্য তথা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ জানান সোমবার সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে […]
বাঁশবেরিযার পুর-প্রশাসকের পদ থেকে অরিজিতা শীল কে সরানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।
সুদীপ দাস , ১২ মে:- প্রাক্তন উপ-পৌরপ্রধানের উপর গুলি চালানোর ঘটনার পরই পুরপ্রশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করলো রাজ্য সরকার। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্য সরকারের যুগ্ম সচিবের ওই চিঠিই হাতে এসেছে আমাদের। যেখানে বর্তমান পুরপ্রশাসক অরিজিতা শীলকে নিজ ইচ্ছায় অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়ে অবিলম্বে দ্বায়িত্বভার আদিত্য […]
স্বামী বিবেকানন্দের জন্মদিনে টুইট করে তাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের জন্মদিনে টুইট করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। স্বামীজীর বাণী উদ্ধৃত করে তিনি বীর সন্ন্যাসী কে শ্রদ্ধা জানান। রাজ্যের সচিবালয় নবান্ন বিধানসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য বিধানসভায় স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফেও স্বামী বিবেকানন্দের জন্মদিন […]





