হাওড়া , ১১ ফেব্রুয়ারি:- ভোররাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার লিলুয়ার গোসালার একটি সুতো কারখানা। দমকল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত প্রায় ৩ – ২০ মিনিট নাগাদ ওই কারখানায় আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর সকাল ৬ – ১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানানো হয়েছে, এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন কি কারণে লেগেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। হতাহতের কোনো খবর নেই। লিলুয়ার এন এস রোড গোসালায় এদিন ভোর রাতে ওই সুতোর কারখানায় আগুন লাগে। শ্রী জগদম্বা টেক্সটাইল নামের ওই কারখানায় আগুন লাগার ঘটনাটি সেখানকার সিকিউরিটি প্রথমে দেখেন। দমকলের চারটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানাটি।
Related Articles
তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বালি থানায় অভিযোগ দায়ের।
হাওড়া , ২ এপ্রিল:- হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে বালি থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতের অন্ধকারে ফেস্টুন ছিঁড়ে তা গাড়িতে করে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছড়ায় বালির দেওয়ানগাজী রোড, রামনবমীতলা লেন এলাকায়। জানা গেছে, বালি কেন্দ্রের তৃণমূল […]
মুখ্যসচিবের দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে কেন্দ্রকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৯ মে:- মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। সংঘাতে না গিয়ে সাংবিধানিকভাবে এই সমস্যার সমাধান করতে তিনি অনুরোধ জানান। মুখ্যসচিবকে দিল্লি তলবের সিদ্ধান্তের বিরোধিতা করে আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার তাকে এবং তার প্রশাসনিক কর্তাদের অপমান করা হচ্ছে। […]
আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু।
কলকাতা, ১০ নভেম্বর:- আগামী বছরের উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ২৩ নভেম্বরের ক্যাম্পে স্কুলগুলিকে দেওয়া হবে। প্রতিটি স্কুলকে আবশ্যিকভাবে ২ […]




