কলকাতা , ১০ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার কেবলমাত্র ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিকদের জন্য নতুন বেতনক্রম ও অন্যান্য সুবিধা প্রদানের কথা ঘোষণা করায় সমতুল পরীক্ষা দিয়ে আসা আরো ছটি সার্ভিসের আধিকারিকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিযুক্ত রাজস্ব, খাদ্য, শ্রম, এমপ্লয়মেন্ট, সমবায় এবং অডিট একাউন্ট সার্ভিসের মোট 4000 আধিকারিকদের যৌথ মঞ্চের তরফে এই বৈষম্য দূর করে সকলের জন্যই এক বেতনক্রম ও অন্যান্য সুবিধা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবীপত্র পেশ করা হয়েছে। এইসব আধিকারিকের আজ রাজ্য ব্যাপী কালো ব্যাজ পরে বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি এই বৈষম্য না দূর হলে কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। এদিন দুপুরে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ প্রতিবাদ সমাবেশের ও আয়োজন করা হয়।
Related Articles
অমিত শাহের কুশপুতুল রেখে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।
হাওড়া, ১৩ আগস্ট:- পোষ্যের গলায় সিবিআই লেখা পোস্টার ঝুলিয়ে এবং তারই পাশে অমিত শাহের কুশপুতুল রেখে অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচি পালন করলো শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ। পরে অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তারা। “ইডি ও সিবিআই’কে যেভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি”। এরই বিরুদ্ধে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সুপ্রভাত মশাটের […]
বৈদ্যবাটি-শেওড়াফুলি তৃণমূলের নতুন কমিটি ঘোষণা।
হুগলি, ২ মে:- এ বারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই পুনরায় গ্রাম বাংলায় তৃণমূল প্রার্থীদের দিকে দিকে জয়ী করবেন। মঙ্গলবার বৈদ্যবাটি শেওড়াফুলি ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের নব গঠিত কর্ম সমিতির তালিকা প্রকাশ করতে গিয়ে বৈদ্যবাটি শেওড়াফুলি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলেন্দু মুখোপাধ্যায় জানালেন এ রাজ্যে বিরোধীদের পায়ের তলায় কোন মাটি […]
অন্যান্য জেলার পাশাপাশি হাওড়ায় সিবিআই তদন্তকারী দল।
হাওড়া, ২৯ আগস্ট:- ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হন বিজেপি কর্মী রঞ্জিত দাসের স্ত্রী। হাওড়ার ৮ নং ওয়ার্ডের বেলগাছিয়ার বাসিন্দা দেবলীনা ঘোষ দাস।তাঁর বাড়িতে এলেন সিবিআই এর তদন্তকারী দল। কথা বলে রিপোর্ট নেন তদন্তকারীরা।অভিযোগ, ভোটের পর রাজনৈতিক হিংসার ঘটনায় আক্রান্ত হয় এই পরিবার। দেবলীনা ঘোষ দাসের চোখেও গভীর ক্ষত হয়। বেশ কয়েকদিন ভর্তি ছিলেন হাসপাতালে। […]








