হুগলি , ৯ ফেব্রুয়ারি:- আগামীকাল থেকে পুরোপুরি ভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারকেশ্বর মন্দির। ভক্তরা গর্ভগৃহে জল ঢালতে পারবেন। করোনা পরিস্থিতিতে গত ১৮ ই মার্চ পুরোপুরি ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। গাজন মেলা এবং শ্রাবনী মেলা বন্ধ ছিল। সরকারি বিধি নিষেধ মেনে ১লা জুন থেকে বেশ কিছু ধর্মীয় স্থান খোলা হলেও তারকেশ্বর মন্দির বন্ধ রাখা হয়। পরবর্তী কালে সরকারি করোনা বিধি মেনে সেপ্টেম্বরের চার তারিখ সর্ব সাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হলেও গর্ভগৃহে জল ঢালা নিষেধ ছিল ভক্তদের। সেই নিষেধ ও এবার তুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। আগামীকাল থেকে গর্ভ গৃহে জল ঢেলে পূজা অর্চনা করতে পারবেন ভক্তরা। তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ জানিয়েছেন, করোনা বিধিমেনে আগামী কাল থেকে গর্ভগৃহে জল ঢালতে পারবেন ভক্তরা।
Related Articles
লকডাউনে বন্ধ কারখানা , আর্থিক অনটনে আত্মহত্যা শ্রমিকের।
হুগলি , ২৫ জুলাই:- টানা লক ডাউনে ফ্যাক্টরি বন্ধ থাকার ফলে মাইনা না পাওয়ার কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক শ্রমিক। আজ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরের গর্জি তে । উত্তম ঘোষ নামে মধ্যবয়স্ক এই ভদ্রলোক স্থানীয় একটি কেমিক্যাল কারখানায় কাজ করতেন। কিন্তু এরপর লক ডাউনের সময় টানা চার মাস ফ্যাক্টরি বন্ধ থাকায় […]
উলুবেড়িয়ায় চোর সন্দেহে ‘গণপ্রহারে’ এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ।
হাওড়া, ২২ জানুয়ারি:- চোর সন্দেহে ‘গণপিটুনি’র জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হাওড়ার উলুবেড়িয়ার গদাইপুর পশ্চিমপাড়ায় ওই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গদাইপুর পশ্চিমপাড়ার বাসিন্দা এক গৃহস্থের বাড়িতে ‘চুরি’র উদ্দেশ্যে ঢুকেছিল তিন […]
বন্ধ কুষ্ঠাশ্রমের দায়িত্ব নিল হারিত।
রূপম চট্টোপাধ্যায়, ২৫ জানুয়ারি:- ১৯৯৯ এর ২২ জানুয়ারি ওড়িষার কেওনঝরের প্রত্যন্ত গ্রাম মনোহরপুরে গ্রাহাম স্টোন ও তাঁর দুই সন্তানকে পুড়িয়ে মেরেছিল বজরং দলের কর্মীরা। নেতৃত্বে ছিল দারা সিং। ২০০৩ সালে দারা সিং এর যাবজ্জীবন জেল হয়। কিন্তু গ্রাহাম স্টোনের মৃত্যুতে বন্ধ হয়ে যায় বিভিন্ন সেবা কার্য। এমনকি তাঁর পরিচালিত কুষ্ঠ রোগীরদের চিকিৎসা কেন্দ্রটিও। গত ২২ […]








