কলকাতা , ৯ ফেব্রুয়ারি:- বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু পদস্থ আধিকারিককে। মঙ্গলবার তাদের নতুন পদ দিল নবান্ন। অর্থ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শৈবাল বর্মনের জায়গায় অতিরিক্ত মুখ্যসচিব হচ্ছেন হলেন বিজিৎ কুমার ধর। শৈবাল বর্মনকে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব করা হল। অনামিকা মজুমদারকে পঞ্চায়েত দপ্তরের যুগ্মসচিব পদে নিয়োগ করা হলো। তাঁর জায়গায় যুগ্ম সিইও হলেন অরিন্দম নিয়োগী। তিনি ভূমি দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। অমিত জ্যোতি ভট্টাচার্যের জায়গায় উপ সিইও পদের দায়িত্বভার নিলেন সৌরভ বারিক। তিনি স্বাস্থ্য দপ্তরে উপসচিব ছিলেন। অমিত জ্যোতি ভট্টাচার্য্যকে মুখ্যমন্ত্রী সচিবালয়ের গ্রিভান্স সেল এর উপসচিব করা হলো।
Related Articles
লকডাউনে ময়দানের অসহায় ঘোড়াদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা ,১৪ আগস্ট:- লকডাউনে অসহায় অবস্থায় পড়া ময়দানের ঘোড়াদের খাবার জোগানোর ব্যাপারে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।বন দফতরের উদ্যোগে তাদের ভরপেট খাবার দিতে ও দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। এবার ওইসব প্রাণীদের স্বাস্থ্য রক্ষা করতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ময়দানের ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দফতর। ঘোড়ার মালিকরা আগেই জানিয়েছিলেন লকডাউনে তাঁদের […]
বেলুড় মঠে আজ স্মরণানন্দজীর স্মরণসভা, চলছে ভান্ডারা অনুষ্ঠান।
হাওড়া, ৭ এপ্রিল:- আজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজা, ভজন ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রথামত ভোরবেলায় ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর হয় বিশেষ পূজা এবং হোম। মঠ সূত্রে জানা গেছে, স্বামী স্মরণানন্দজী মহারাজের মহাসমাধি উপলক্ষে রবিবার ৭এপ্রিল, ২০২৪ (২৪ […]
কাজের টোপ দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ। প্রাণে বাঁচতে তরুণী দোতলা থেকে নিচে ঝাঁপ দেন , গ্রেপ্তার অভিযুক্ত।
হাওড়া,৪ ফেব্রুয়ারি:- এক তরুণীকে ঘরে হাত পা বেঁধে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে হাওড়ার বালির নিশ্চিন্দায়। অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, তরুণীকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের দরজায় তালাচাবি মেরে ওই যুবক বাইরে বেরিয়ে গেলে কোনওভাবে বাঁধন খুলে দোতলা ঘরের গ্রিলহীন জানলা দিয়ে নিচে ঝাঁপ দিয়ে পড়ে গুরুতর যখম হন ওই তরুণী। […]




