কলকাতা , ৯ ফেব্রুয়ারি:- ২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা, উবের। প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল জিজেলের দাম। কিন্তু সেভাবে Taxi-র ভাড়া বাড়ানো হয়নি। তার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে বন্ধের ডাক দিয়েছে West Bengal Taxi Operators Co Ordination Committee (AITUC) প্রসঙ্গত, ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসের ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি। ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহন দফতর। Taxi তে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবিতে এদিনের ধর্মঘট। পূর্বে যা ছিল ৩০ টাকা। প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।
Related Articles
হাওড়া স্টেশনে শ’য়ে শ’য়ে আসছেন গঙ্গাসাগরের পুণ্যার্থীরা।
হাওড়া, ১২ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলা উপলক্ষে হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। সেইসব বাসে করে উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থান থেকে পুণ্যার্থীরা সরাসরি গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন। খোলা হয়েছে হাওড়া সিটি পুলিশের ক্যাম্পও। পুণ্যার্থীদের জন্য হাওড়া স্টেশন থেকে বেরোনোর মুখেই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আরটিপিসিআর পরীক্ষা করার জন্য ক্যাম্প খোলা […]
এসএসসির আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ মে:- এসএসসির আন্দোলনকারী চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইদের সকালে এক পুলিশ কর্তার মাধ্যমে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দীর্ঘদিন অবস্থানরত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি নিজে তাঁদের […]
পঞ্চায়েতের অনুমতি সাপেক্ষে স্বাস্থ্যশিবির, বেহুশ হয়ে ফিরলো ৭, ফেরেনি ৪, চাঞ্চল্য পান্ডুয়ায়!
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- গত মঙ্গলবার পান্ডুয়া থানার ক্ষিরকুন্ডি-নিয়ালা-নামাজগ্রাম পঞ্চায়েতের অনুমতি সাপেক্ষে বর্ধমানে একটি বেসরকারী হাসপাতাল স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে পঞ্চায়েত এলাকার একটি বিদ্যালয় ভবনে। অভিযোগ সেই শিবির থেকেই মোট ১১জনকে অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন বলে নিয়ে যাওয়া হয় বর্ধমানের সেই বেসরকারী নার্সিং হোমে। এরপর ১১জনের পরিবারের লোকেরা বুধবার বর্ধমানে গেলেও রুগীদের সাথে তাঁদের দেখা […]









