সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ভোটের মুখে বিজেপি কর্মীর বাড়িতে রাখা বাইকে আগুন ধরানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য চড়ালো চুঁচুড়ার সুকান্তনগরে। ঘটনায় বাজাজ পালসার বাইকটি সহ ঘরে রাখা বহু জিনিসপত্র পুড়ে ছাই ছাই হয়ে গেছে। পাশেই ছিলো ভরা এলপিজি সিলিন্ডার। অল্পের জন্য বড়সর দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা যায় চুঁচুড়া সুকান্তনগরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রীর কন্ট্রাকটর মিন্টু মন্ডলের বাড়ির বারান্দার জানালা লাগানো উঠোনে একটি পুরনো বাইক রাখা ছিলো। রবিবার গভীর রাতে সেই বাইকে কেউ বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন জানালা বেয়ে ঢুকে পরে ঘরে। আগুনের তীব্রতায় বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে পড়শিদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। মিন্টু জেড.পি ১১-র ১৭০ নম্বর বুথের বিজেপির সহ সভাপতি। তাঁর বক্তব্য তৃণমূলের লোকজনেদের কাছ থেকে বেশকিছুদিন ধরে ফোনে হুমকি আসছিলো। তাঁরাই এই কাজ করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বদের বক্তব্য ভোটের আগে ভয় দেখাতেই তৃণমূল এই ন্যাক্কারজনক কাজ করেছে। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Related Articles
বিজেপির ভার্চুয়াল জনসম্পর্ক ঘিরে তৃণমূলের কটাক্ষের জবাব দিলেন রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল।
কলকাতা,মহুয়া চক্রবর্তী চৌধূরী, ৯ জুন:- বিজেপির ভার্চুয়াল জনসম্পর্ক রালি নিয়ে প্রথমে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টুইট আর তার পরেই অরূপ বিশ্বাসের সাংবাদিক সম্মেলন । দুই ক্ষেত্রেই আক্রমণের বিষয় এক বিজেপি এই কঠিন সময়ে ভোটের রাজনীতি করছেন। বাংলার মানুষ কে ভুল বোঝাচ্ছেন । এই কথারই জবাব দিলেন রাজ্য বিজেপি নেত্রী ও মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। […]
সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক। চরম অন্যায় হচ্ছে। বললেন মহঃ সেলিম।
হাওড়া, ২৫ জুন:- সিভিক পুলিশ, সিভিক সেনা, এবার সিভিক শিক্ষক। চরম অন্যায় হচ্ছে। হাওড়ায় বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। বালির পতিত পাবন পাঠক শ্রমজীবী ক্যান্টিনের এক বছর পূর্ণ উপলক্ষে এক অনুষ্ঠানে হাওড়ায় এসে ওই মন্তব্য করেন তিনি। বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপি ও তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। গুজরাটের গোধরা দাঙ্গা বিরোধীদের চক্রান্ত বলে […]
শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ প্রচেষ্টা প্রকল্পের নাম নথিভুক্তর প্রক্রিয়া।
সুদীপ দাস,২৭ এপ্রিল:- শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আপাতত পরবর্তী বিজ্ঞপ্তি আসা পর্যন্ত বন্ধ জমা নেওয়ার প্রক্রিয়া। সরকারের ঘোষিত প্রচেষ্টা প্রকল্পে নাম নথিভুক্ত করতে হাজার হাজার মানুষ করোনার সরকারি নিয়ম নীতি ভেঙে তছনছ করে ভিড় জমলো খোদ সরকারি জেলাশাসক ভবনে। প্রায় ৫০০০ মানুষের ভিড়ে জমজমাট হুগলী জেলার সদর শহর চুঁচুড়ার মহকুমা শাসকের দফতরে। সরকার ঘোষিত […]




