পশ্চিম মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভা, তার আগেই উত্তেজনা ছড়াল মেদিনীপুরে। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাস ভাঙচুর, ও কর্মীদের ওপর ইট বৃষ্টির অভিযোগ উঠল। জানা যায়, এদিন পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মেদিনীপুর শহর লাগোয়া ধর্মার কাছে বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার অভিযোগ উঠলো তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই উত্তপ্ত হয় এলাকা। প্রতিবাদে মেদিনীপুর ধর্মা এলাকায় ৬০ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযুক্ত তৃণমূলের হামলাকারীদের গ্রেফতারের দাবী জানায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ সুপার সহ কোতয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্ব।
Related Articles
হাওড়াতেও কিছু এলাকা সিল করল পুলিশ।
হাওড়া,১১ এপ্রিল:- দেশজুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন শুরু হলেও অনেকেই তা মেনে না চলায় হাওড়ার কয়েকটি এলাকাকেও হটস্পট হিসেবে চিহ্নিত করল প্রশাসন। ওইসব এলাকায় করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। ওই গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিল করে দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। ওইসব এলাকায় বাড়ি থেকে বাইরে বেরতে হলে পুলিশের অনুমতি লাগবে। এলাকার কোনও দোকানপাট খোলা […]
বিশ্বকর্মা পুজোর আগে বিপজ্জনক চিনা মাঞ্জা নিয়ে সাধারণ সচেতন করল হাওড়া সিটি পুলিশ।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই চিনা মাঞ্জায় ঘটে গিয়েছে বহু দুর্ঘটনা। কিন্তু তা সত্বেও সাধারণ মানুষের অনেকেরই এনিয়ে এখনও সচেতনতা তৈরি হয়নি। তাই বিশ্বকর্মা পুজোর আগে বিপজ্জনক চিনা মাঞ্জা নিয়ে সাধারণ মানুষকে ফেসবুক লাইভের মাধ্যমে এবার সচেতন করলেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। গত কয়েক মাসে কলকাতার মা উড়ালপুল থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি ব্রিজে […]
রেল ইয়ার্ডের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। ঘুরে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত।
হাওড়া ,১৫ ডিসেম্বর:- হাওড়ায় সাঁত্রাগাছি রেল ইয়ার্ডের পাশেই ঝিল থেকে প্রায় একশ মিটারের মধ্যে বর্জ্য ফেলে সেই জঞ্জাল পোড়ানো হচ্ছে বলে এবার অভিযোগ তুললেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সেখানে প্লাস্টিক, থার্মোকল সহ রেলের বিভিন্ন বর্জ্য জ্বালানো হচ্ছে এবং শুধু তাই নয়, সেখানে ওয়াটার বডির কিছুটা অংশ এই কারণে ফিল আপ হয়ে গিয়েছে বলেও তাঁর অভিযোগ। পাশাপাশি […]




