হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- জরুরি পরিষেবা বাদে আজ শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলোর মোর্চা। সমস্ত জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে তারা। হাওড়ায় কৃষক সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে পথে নামে বামেরা। শানপুরে হাওড়া আমতা রোডে অবরোধ হয়। গাড়ি আটকে রাস্তায় বসে পড়েন বাম সমর্থকেরা। এছাড়াও হাওড়ার আরও কয়েকটি জায়গায় বাম সংগঠনের তরফ থেকে অবরোধ হয়। পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিন হাওড়াতেও কৃষি বিল বাতিলের দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হয়। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। আটক করা হয় ২ জনকে। এদিন হাওড়ার শানপুরে বাম সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। সেখানে পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল। এছাড়া হাওড়ার গড়ফার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যার জেরে যানজট দেখা যায়। বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছেও চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়।
Related Articles
মার্কিন মুলুকের পর এবার ইউরোপে দেখা যাবে চুঁচুড়ার অভিজ্ঞানের তথ্যচিত্র।
হুগলি, ২৯ এপ্রিল:- চুঁচুড়ার অভিজ্ঞান কিশোর দাসের তৈরি তথ্যচিত্র “আধুনিক ভারতের সুশ্রুত” মনোনীত হয়েছে স্লোভেনিয়ার ‘স্টুডেন্ট কাটস ফিল্ম ফেস্টিভ্যালে’। আগামী ১১মে স্লোভেনিয়ার লুটমের শহরে প্রদর্শিত হবে তথ্যচিত্রটি। সরকারি আমন্ত্রণ জানান হয়েছে অভিজ্ঞানকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আড়াই হাজারের মত জমা পড়া চলচ্চিত্র থেকে বাছাই করা মাত্র পঞ্চাশটি চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। তার মধ্যে অভিজ্ঞানের তথ্যচিত্রটি একমাত্র […]
নাম না করে শুভেন্দুকে কটাক্ষ দিলীপের।
পূর্ব মেদিনীপুর,১ মে:- সকালে প্রাতঃভ্রমণে সস্ত্রীক বেরিয়ে দিঘার সমুদ্র তটে প্রায় দু কিলোমিটার হাটলেন দিলীপ ঘোষ। স্থানীয় মানুষদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পর্যটক সহ এলাকার মানুষজন দিলীপ ঘোষ কে নিয়ে ব্যস্ত হয় সেলফি তুলতে। দীঘার জগন্নাথ মন্দিরে আসা নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি পার্টির নীতির বাহিরে করিনি, আপনারা […]
গণপিটুনির প্রতিবাদ করায় তৃণমূলীদের হাতে আক্রান্ত সাংবাদিক , অভিযোগ দায়ের পাণ্ডুয়া থানায়।
হুগলি , ২৬ জুন:- প্রতিবাদ করে তৃণমূল নেতার হাতে আক্রান্ত সাংবাদিক। রাস্তায় ফেলে অমানুষিক ভাবে মারধর করা হলো। অভিযোগ দায়ের হলো থানায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া থানার অন্তর্গত বৈচিগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। আক্রান্ত সাংবাদিকের নাম পলাশ মুখার্জি। শুক্রবার কাজ সেরে রাতে বৈচিগ্রাম দক্ষিণপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন পলাশ বাবু, সঙ্গে ছিলেন তাঁর ছিল তাঁর চিত্রগ্রাহক। বৈচিগ্রাম লেভেল […]








