কলকাতা, ১৬ মার্চ :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্ন সভাঘরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ,স্বাস্থ্য ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকারিক ও পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে স্কুল, কলেজ, আইসিডিএস ছুটির মেয়াদ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ১৫ এপ্রিল করা হয়েছে। আইসিডিএস এ পড়ুয়া শিশুদের মিড ডে মিলের চাল ডাল সরাসরি তাদের বাড়িতে পাঠানো হবে বলে তিনি জানান। এই সময় শিক্ষক-শিক্ষিকারা প্রশাসনিক কাজ বাড়ি থেকে করবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শপিং মল, চা বাগান কর্তৃপক্ষ কে করোনা মোকাবিলায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। সিনেমা হল, যে কোনো ধরনের শুটিং ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলেও মুখ্যমন্ত্রী জানান। শুটিং নিয়ে আলোচনার জন্য আগামীকাল টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীরা বৈঠকে বসছেন বলে জানা গিয়েছে। এদিকে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের কোনো ঘটনা না থাকলেও প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ গৃহ পর্যবেক্ষণে রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
২১ জুলাই প্রস্তুতির কর্মি সভায় পার্থ চট্টোপাধ্যায় বললেন,বেচারাম কি ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে।
হুগলি, ২৫ জুন:- দল সরকারে আছে। অনেক আন্দোলন, ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃনমূল। বর্তমান সময়ে তাতে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে বলে মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দলে এসেই বলে পঞ্চায়েতে কবে দাঁড়াবো, জন প্রতিনিধি কবে হব, অর্থাৎ আমি জন প্রতিনিধিত্ব হওয়ার লক্ষে দল করছি নিজের জন্য দল করছি মানুষের জন্য দল করছি […]
সম্পত্তি কেনাবেচায় স্টাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য।
কলকাতা, ১ জুন:- কোভিড অতিমারি পর্ব এখন অতীত। লক ডাউন, আনলক পর্ব পেরিয়ে বহুদিন ধরেই পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। তাই কোভিড কালে শুরু হওয়া সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি ছাড় তুলে নিল রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। ১ জুলাই, সোমবার থেকে ছাড় তুলে […]
প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার বিজেপি প্রার্থীর
ব্যারাকপুর , ২০ মার্চ:- নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে টাকা বিতরন করার অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থী সন্ময় বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। সোস্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে বিজেপি পার্থী সন্ময় বন্দোপাধ্যায় একটি মন্দিরের সামনে মানুষের মধ্যে টাকা বিলি করছেন। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপির […]








