কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার WBCS কার্যনির্বাহী আধিকারিক ও ব্লক উন্নয়ন আধিকারিকদের জন্য বেশকিছু সুযোগ সুবিধা ঘোষণা করেছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভা ভবনে সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যসচিব বলেন, ব্লক স্তরে পরিষেবার কাজ বেড়ে যাওয়ার জন্য ব্লক উন্নয়ন আধিকারিকদের ৩০ দিনের লিভ এনক্যাশমেন্ট চালু করা হচ্ছে। পরিষেবাগত কাজের জন্য ডেপুটি ম্যাজিস্ট্রেটরা প্রতি মাসে ১২০০ টাকা করে বিশেষ ভাতা পাবেন। তিনি আরো বলেন, ডাব্লুবিসিএস কার্যনির্বাহী আধিকারিকদের জন্য ২০২১ সালের মধ্যে স্কেল ২০ নামে বেতনক্রম চালুরও পরিকল্পনা সরকারের রয়েছে। কাজের পরিধি বাড়ায় পদের সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মুখ্যসচিব জানান। কর্মক্ষেত্রে তাদের যেসব সমস্যা রয়েছে সেগুলি দূর করারও উদ্যোগ সরকার নিচ্ছে বলে মুখ্যসচিব জানিয়েছেন।
Related Articles
পুজোর আগে খুলবে সিনেমা হল , স্বস্তি টলি পাড়ায়
কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকার অক্টোবরের পয়লা তারিখ থেকে সমস্ত সিনেমা হল দেবার সিদ্ধান্ত নিল।যাত্রা, থিয়েটার ,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য অনুমতি দিতে দিচ্ছে প্রশাসন। শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সে কথা। তবে ৫০ জনের বেশি দর্শক থাকতে পারবেন না কোন শো তে। সমস্ত রকম সামাজিক দূরত্ব বজায় রেখে এবং […]
বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় হাওড়া সদরের বিভিন্ন ব্লকেও।
হাওড়া, ২১ জুলাই:- শুক্রবার ২১ জুলাই বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় হাওড়া সদরের বিভিন্ন ব্লকেও। শুক্রবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের দিনই জেলায় জেলায় এই বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে গত বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানেই এদিনের এই কর্মসূচির ঘোষণা করা হয়। ভোট […]
সারদার লকেট ! বিজেপিতে গেছে বলেই ওর বিরুদ্ধে কোন মামলা হয়নি – মমতা বন্দ্যোপাধ্যায়।
সুদীপ দাস , ৫ এপ্রিল:- সারদার লকেট! বিজেপিতে গেছে বলেই ওর বিরুদ্ধে কোন মামলা হয়নি। আজ চুঁচুড়ার জনসভায় এসে একথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্যান্ডেল দেবানন্দপুর সাহেব বাগান মাঠে সকাল ১১টা ৫০ নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। সেখান থেকে হুইল চেয়ারে সোজা মঞ্চে ওঠেন মমতা। এদিন হুগলির ডানলপ কারখানা বন্ধের জন্য পুনরায় কেন্দ্রীয় সরকারকে […]







